আজ আস্থাভোটের মুখোমুখি ইমরান, পরাজয় অনিবার্য

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে জাতীয় সংসদের অধিবেশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে আস্থাভোটের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে জাতীয় সংসদের অধিবেশন। ৩৪২ আসন বিশিষ্ট জাতীয় সংসদের ম্যাজিক ফিগার ১৭২। বিরোধী দলের মোট সদস্য সংখ্যা ১৯৯। আর ক্ষমতাসীন শাসকদল তেহরিক-ই-ইনসাফের মোট সদস্য ১৪৪।  সংখ্যার নিরিখে বিরোধীরাই এগিয়ে। সুতরাং, পাক প্রধানমন্ত্রীর বিদায় নিশ্চিত। ভোটাভুটির সময় কী হয় সেটাই দেখার। প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাব নিয়ে সে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রীতিমতো অখুশি প্রধানমন্ত্রী। দেশজুড়ে সমর্থকদের প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছে তাঁর আর্জি, সাংসদ কেনা বেচার ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেওয়ায় বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আজ শনিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাভাবিকভাবেই বিরোধী শিবির উচ্ছ্বসিত। শাসক দল যে হতাশ, তা বলাই বাহুল্য। 

দেওয়াল লিখনে স্পষ্ট, ইমরানের হার অনিবার্য। আর পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ইমরান খান প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন। 

উল্লেখ করা যেতে পারে, গত ৩ তারিখ পাকিস্তানের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পেশ হয় অনাস্থা প্রস্তাব। প্রস্তাব পেশ হওয়ার পরে পরেই ডেপুটি স্পিকার তা খারিজ করে দিলে বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট  ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দেয় এবং শনিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দেয়। শেষ মুহূর্তে কী হয় সেটাই এখন দেখার। 

আরও পড়ুন ভেঙে দেওয়া হল পাকিস্তানের জাতীয় সংসদ, সুপ্রিম কোর্টে বিরোধীরা

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা