আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ইলন মাস্ক ও রামাস্বামীকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ইলন মাস্ক ও রামাস্বামীর নাম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই)’ নেতৃত্ব দেবেন তাঁরা। স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি তাঁদের নাম ঘোষণা করেন।

এই নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, একজন বায়োটেক বিনিয়োগকারী বিবেক রামাস্বামী ও স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মিলে আমলাতন্ত্রকে ‘উচ্ছেদ’ করার প্রকল্পে কাজ করবেন ৷ এছাড়াও এই জুটি হোয়াইট হাউসে কীভাবে ‘বড় আকারের কাঠামোগত সংস্কার চালাতে হয়’ সে সম্পর্কে পরামর্শ দেবেন তাঁকে। এতে আমেরিকা আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন এই দুইজন ব্যক্তির ছোঁয়ায় ‘আমেরিকা বাঁচাও’ আন্দোলন আরও এগিয়ে যাবে। অথথা ব্যয় কমবে। কোনরকমের জালিয়াতি হবে না। ইলন মাস্ক ও বিবেকের যথেষ্ট দক্ষতা রয়েছে। সমস্ত আমেরিকানদের জীবনকে আরও উন্নত হবে।

ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন মাস্ক। তিনি ছিলেন রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি। টেসলার এই সিইও ট্রাম্পের পুনঃনির্বাচনের লড়াইয়ে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছিলেন ট্রাম্পের হয়ে।

ইলক মাস্কের দক্ষতা নিয়ে ট্রাম্প আরও জানান, ‘আমাদের মধ্যে একটি নতুন তারকা আছে। যার নাম ইলন মাস্ক। তিনি খুব ভাল ব্যক্তিত্বের মানুষ। আমরা আজ রাতে একসঙ্গে বসে ছিলাম। ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশ্য বলেন, আপনারা জানেন, তিনি ফিলাডেলফিয়ায়, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে প্রচারণা চালিয়ে দুই সপ্তাহ কাটিয়েছেন।’

ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষামন্ত্রী, কে এই পিট হেগসেথ ?

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ