মার্কিন মুলুকে ১,৭৫০ কোটি টাকা জরিমানার মুখে TCS

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অন্য সংস্থার সোর্স কোড অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মার্কিন মুলুকে বড়সড় জরিমানার মুখে পড়ল টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিচারক টাটা গোষ্ঠীর তথ্য-প্রযুক্তি সংস্থাকে ২১ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১,৭৫০ কোটি টাকা) জরিমানা করেছে। যদিও বিচারকের ওই সিদ্ধান্ত মানছেন না টিসিএস কর্তারা। তারা আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, টিসিএস ব্যাংকস নামে একটি সফটওয়্যার তৈরির ক্ষেত্রে মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা ডিএক্সসি (পূর্বতন সিএসসি)-র সোর্স অবৈধভাবে ব্যবহার করেছে বলে টিসিএসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ডিএক্সসির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই তাদের ওয়েব পোর্টালে প্রবেশ করেছে টিসিএস। ওই ওয়েব পোর্টালের কোড অবৈধভাবে প্রয়োগ করে এমএসই নীতি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে ডিজিটাল ক্ষেত্রে নিজেদের পরিধি বিস্তারের জন্য ট্রান্স আমেরিকা নামে এক সংস্থার সঙ্গে ২৫০ কোটি ডলারের এক চুক্তি করেছিল টিসিএস। কিন্তু গত জুন মাসেই ওই চুক্তি বাতিল করে দেয় ট্রান্স আমেরিকা।

ডিএক্সসি’র অভিযোগের প্রেক্ষিতে চার বছর বাদে টিসিএসকে ২১ কোটি ডলার জরিমানা করেছেন এক জুরি। যদিও ওই বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতে রাজি নন টিসিএসের কর্তারা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হবে বলে টিসিএসের এক মুখপাত্র জানিয়েছেন।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা