রক্তস্নাত সিরিয়া, সরকারি বাহিনী ও জঙ্গিগোষ্ঠীর লড়াইয়ে নিহত ২০০

এমনকী সেখানকার একাধিক এলাকা দখলও করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। যা কিনা কয়েক বছরের মধ্যে এই প্রথম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! রক্তস্নাত সিরিয়া। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর ওপর চরম হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। এমনকী সেখানকার একাধিক এলাকা দখলও করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। যা কিনা কয়েক বছরের মধ্যে এই প্রথম। সরকারি বাহিনী এবং জঙ্গিগোষ্ঠী গুলির সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ১৮০ জনেরও বেশি যোদ্ধা। এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন ১৯ জন বেসামরিক নাগরিক।

গত বুধবার থেকে লড়াই শুরু হওয়ার পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি ছোট শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে ইসলামী জঙ্গিগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। এছাড়াও জঙ্গী গোষ্ঠীগুলি সরকারি বাহিনীর ৪৬ তম রেজিমেন্টের ঘাঁটি এবং আটটি গ্রাম দখল করেছেন। আলেপ্পো ও রাজধানী দামেস্কে যুক্তকারী মহাসড়কের একটি এলাকা ও একটি মোড় দখল করেছে, যাতে বিচ্ছিন্ন হয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থা। এদিকে সিরিয়ার সামরিক বাহিনী জানাচ্ছে, তারা ইতিমধ্যেই  সন্ত্রাসী হামলা মোকাবিলা শুরু করেছে। কিন্তু বিদ্রোহীদের তাণ্ডবে ইতিমধ্যেই ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত উভয় পক্ষের লড়াইয়ে ১৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। দু দিন ধরে চলা যুদ্ধে ১২১ জন এইচটিএসের সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এছাড়াও নিহত দের মধ্যে ৪০ জন সরকারি সেনা ও ২১ জন মিলিশিয়া সদস্যও রয়েছেন। গণতন্ত্রের দাবিতে ২০১১ সাল থেকে 

চলা সরকারি ও জঙ্গিগোষ্ঠীদের লড়াইয়ে এখনও পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সময় শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারি বাহিনী দমন-নিপীড়ন চালালে বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নেয়। এই মূহুর্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইদলিবই। যেখানে ৪০ লাখের বেশি মানুষের বসবাস। এই লড়াইয়ের ভয়ে ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ।এই এলাকায় তুরস্কের সামরিক বাহিনীর উপস্থিতিও রয়েছে। আগ্রাসন প্রতিহত ও শত্রুর পরিকল্পনা ভেস্তে দেওয়ার কারণে এখানে বিদ্রোহ শুরু হয়েছে। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা