নিমেষে শত্রুদের ধুলিসাৎ করবে, খুব শীঘ্রই ‘আয়রন ডোম’ বানাতে চান ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ট্রাম্প জমানায় ফের শিরোনামে এল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। সদ্যই আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন ট্রাম্প। এর মধ্যেই নজর দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষার ব্যবস্থার উপর। আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি এই নির্মাণ কাজ শুরু করতে চান তিনি।

এই নিয়ে সোমবার(২৭ জানুয়ারি)ট্রাম্প জানান, খুব শীঘ্রই একটি নির্বাহী আদেশে সই করবেন তিনি। ইজরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’। অত্যাধুনিক এই ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয়। এই নিয়ে ট্রাম্প আরও জানান, ‘আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে, এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে। আমেরিকায় তৈরি হবে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’

আয়রন ডোমের সাহায্যে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আটকে দিতে সক্ষম হয়েছে ইজরায়েল। এই উদাহরণ টেনেও আনেন ট্রাম্প।তাই আমেরিকাতেও এমন হাতিয়ার থাকা উচিত বলে মনে করেন তিনি।

মধ্যপ্রাচ্যে এখনও চলছে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে রাশিয়া-ইউক্রেন অন্যদিকে গাজা-ইজরায়েল। আবার সদ্যই তালিবানদের হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন বন্দিদের মুক্তি না দিলে পরিণতি ভাল হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এমন আবহে কোন ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প। তাই এখন থেকেই সতর্ক অবস্থান নিতে চাইছেন তিনি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার