কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার শেষ নেই। তাঁর পাগলামোতে রীতিমতো ত্রাহি-ত্রাহি রব গোটা বিশ্বজুড়ে। ভারত সহ একাধিক দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরুর পাশাপাশি মার্কিন মুলুকে থাকা প্রতিপক্ষদেরও সবক শেখাতে আসরে নেমেছেন ট্রাম্প। এবার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এখন থেকে আর সিক্রেট সার্ভিস এজেন্টদের নিরাপত্তা পাবেন না তিনি।

মার্কিন আইন অনুযায়ী, মেয়াদ শেষের পরে ছয় মাস সিক্রেট সার্ভিস প্রোটেকশন পান প্রাক্তন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। চলতি বছরের জানুয়ারি মাসেই ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব খুঁইয়েছেন কমলা হ্যারিস। গত বছরের নভেম্বরে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। যদিও ট্রাম্পের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল কমলাকে। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে নিজের ডেপুটির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন জো বাইডেন। এক বছরের জন্য সিক্রেট সার্ভিস প্রোটেকশন দেওয়ার নির্বাহী আদেশে  স্বাক্ষর করেছিলেন।

আগামী মাসেই গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১০৭ দিনের বিশেষ যাত্রার কর্মসূচি নিয়েছিলেন কমলা হ্যারিস। মূলত ট্রাম্প কিভাবে গোটা বিশ্বের সঙ্গে শত্রুতা বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করছেন এবং মার্কিনিদির ভবিষ্যত চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছেন, তা তুলে ধরতেই ওই বিশেষ কর্মসূচি নিয়েছেন ডেমোক্র্যাট নেত্রী। কিন্তু তার আগেই কমলার নিরাপত্তা নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবারই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিস প্রোটেকশন বা বিশেষ নিরাপত্তা বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যদিও এ বিষয়ে হোয়াইট হাউসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির