‘শান্তি প্রস্তাবে সায় না দিলে কপালে অশেষ দুঃখ রয়েছে’, হামাসকে হুমকি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ‘রক্তস্নাত’ গাজায় যুদ্ধ থামানোর জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা সম্পর্কে নিজেদের অবস্থান জানাতে হামাসকে ৩-৪ দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনা না মেনে নিলে কপালে অশেষ দুঃখ নাচবে। শেষের পরিণতি ভয়ঙ্কর হবে।’ ট্রাম্পের এই হুঁশিয়ারির পরে হামাস নেতৃত্ব গাজায় শান্তি ফেরানোর জন্য প্রস্তাবিত পরিকল্পনায় সায় দেবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

গত দু’বছর ধরে সঙ্ঘাত চলছে হামাস ও ইজরায়েলি সেনার মধ্যে। ওই সংঘর্ষে মৃত্যুপুরীর চেহারা নিয়েছে গাজা উপত্যকা। ইজরায়েলি জল্লাদদের হাতে ৬৫ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই শিশু ও মহিলা। বিশ্বের একাধিক দেশ অবিলম্বে ওই যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েল ও তার মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ তৈরি করেছে। শেষ পর্যন্ত সেই চাপের মুখে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান ‘ইজরায়েল-হামাস সংঘাত বন্ধ করতে ২০ দফা প্রস্তাব রাখা হচ্ছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের গাজা ছে়ড়ে যেতে হবে না। আপাতত গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন ফিলিস্তিনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজরায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। বিনিময়ে ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে নেতানিয়াহু সরকার।ইজরায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজা থেকে আটক হওয়া ১৭০০ জনকেও। এক জন ইজরায়েলি বন্দির বিনিময়ে ১৫ জন ‌ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইজরায়েল। যদিও হামাসের তরফ থেকে এখনও ওই শান্তি প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি। তবে ইতিবাচক বলে আখ্যা দেওয়া হয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ‘হামাসকে শান্তি পরিকল্পনা নিয়ে সাড়া দেওয়ার জন্য প্রায় ৩-৪ দিন সময় দিচ্ছি। সংশ্লিষ্ট বাকি পক্ষগুলি সকলেই স্বাক্ষর করেছে, এবং তারা শুধু হামাসের জন্য অপেক্ষা করছে। এই প্রস্তাবে সমস্ত আরব দেশ স্বাক্ষর করেছে। মুসলিম দেশগুলি স্বাক্ষর করেছে। হয় হামাস এই প্রস্তাব মানবে। আর যদি তা না হয়, তবে এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিণতি হতে চলেছে।’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর