এই মুহূর্তে

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: এখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে আমেরিকা ও ইজরায়েল। টানা ১১ দিনে পড়েছে এই সংঘাত। ইরানে কবে যুদ্ধ বন্ধ হবে সেই সিদ্ধান্ত ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে মিলে নেবেন বলে একদিন আগে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুদ্ধে ইতি টানা নিয়ে দিলেন বড় তথ্য।

ইরানে আমেরিকা ও ইজরায়েলের অতর্কিত হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে হাজারের বেশি। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ অবসান নিয়ে তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পরেই জানিয়েছেন, ‘খুব শীঘ্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হতে চলেছে।’ ট্রাম্প আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন ‘সহায়তা করতে’ ইচ্ছুক।

আরও পড়ুনঃ কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

যুদ্ধের কারণে বিশ্বের তেল সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছ ইরান। মাত্র কয়েকটি দেশ ছাড়া বাকি সমস্ত দেশের জাহাজ চলাচলা বন্ধ  রেখেছে। যার কারণে গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে তেল ও গ্যাসের ঘাটতি। এই নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, “ইরান যদি বিশ্বের তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখে, তাহলে অনেক, অনেক বেশি কঠোর পর্যায়ে আঘাত পাবে।”  মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন এখনও পর্যন্ত ইরানজুড়ে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী।  ট্রাম্প বলেন, “আমরা ইরানের ড্রোন তৈরির প্রতিটি আস্তানা সম্পর্কে জানি। সেগুলো একটার পর একটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১০ শতাংশ বা তারও নিচে নেমে  গিয়েছে।” ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে  আমেরিকা এবং ইজরায়েল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং নৌ সম্পদ সহ ইরানের সামরিক  পরিকাঠামোর উপর  বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অভিযানের প্রথম দিনেই ইরানের  সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি নিহত হন।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ