কর নিয়ে ভারত-চিনকে কোনও ছাড় নয়, হুঙ্কার ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শুধু কানাডা কিংবা মেক্সিকোই নয়, ভারত ও চিনের বিরুদ্ধেও পাল্টা কর আরোপ করার হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে ওই হুঙ্কার ছেড়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মার্কিন সংস্থার পণ্যের উপরে ভারত ও চিন যে কর আরোপ করছে, তার মূল্য চোকাতে হবে দুই দেশকেই। আগামী ২ এপ্রিল থেকে ওই দুই দেশের উপরে কর প্রত্যাঘাত করা হবে।’

মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে এদিন ট্রাম্প বলেন, ‘কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ভারত, দক্ষিণ কোরিয়া ও চিন মার্কিন পণ্যের উপরে অত্যন্ত বেশি কর আরোপ করে। আমি বার বার বলেছি, এটা ঠিক নয়। কিন্তু ওই দেশগুলি আমার আপত্তিকে কোনও গুরুত্ব দেয়নি। কোনও অসুবিধা নেই। যে সমস্ত দেশ আমাদের পণ্যের উপরে শুল্ক আরোপ করবে, আমরাও সেই দেশগুলির পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপ করব। আগামী ২ এপ্রিল কানাডা, মেক্সিকো, চিন ও ভারতের উ‍ৎপাদিত পণ্যের উপরে আমরাও পাল্টা শুল্ক চালু করতে চলেছি। আর ওই শুল্ক আমেরিকাকে আরও ধনী দেশ হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে।’

পূর্বসূরি জো বাইডেনকেও এদিন এক হাত নিয়েছেন ট্রাম্প। বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ রাষ্ট্রপতি হিসাবে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসে গত ৪৪ দিন ধরে তিনি যে কাজ করেছেন, তা গত চার বছরে অর্থা‍ৎ বাইডেন জমানায় হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি