তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ছুঁইছুঁই

তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯৭৪ জন আর সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩৭ হাজারের গণ্ডি ছাড়াল। তার মধ্যে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯৭৪ জন আর সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জন। ধ্বংসস্তুপ সরানোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে মৃত্যুমিছিলের সারি আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান জানিয়েছেন, এদিন বিকেল পর্যন্ত ধ্বংসস্তুপ সরিয়ে মোট আট হাজার মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নতুন করে কয়েকশো মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৭৪ জনে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে এক লক্ষ ৯৫ হাজার ৯৬২ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার নয়দিন বাদেও জীবিত অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে। অবিলম্বে ধ্বংসস্তুপ সরানোর কাজ শেষ করার জন্য উদ্ধারকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শতাব্দীর প্রলয়ঙ্করী ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার প্রায় ৭০ লক্ষ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এদিন সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘তুরস্কের যে ১০টি প্রদেশ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সেখানে ৪৬ লক্ষ শিশু বসবাস করছিল। আর সিরিয়ায় ভুমিকম্প বিধ্বস্ত এলাকায় শিশুর সংখ্যা ২৫ লক্ষ। অনেকের পরিবার গৃহহীন হওয়ায় শিশুগুলিকে প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে। ফলে ওই শিশুদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।’ ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় যারা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন তাদের কম্বল সহ শীতের পোশাক পাঠানোর ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ারও আর্জি জানিয়েছে ইউনিসেফ।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!