ইজরায়েলে প্রবেশে বাধা, বিমানবন্দরেই আটকে দেওয়া হল ২ ব্রিটিশ সাংসদকে

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির সাংসদ ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ লন্ডন থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলে আটক দুই ব্রিটিশ এমপি। ঢুকতে দেওয়া হল না অশান্ত ইজরায়েলে। শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি বিষয়টি নিশ্চিত করেছেন, এবং উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির সাংসদ ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ লন্ডন থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ইজরায়েল বিমানবন্দরে প্রবেশ করা মাত্রই তাঁদের বাঁধা দেওয়া হয় এবং বহিষ্কার করা হয়।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একটি সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, ঘৃণ্য এবং গভীর উদ্বেগের বিষয় যে, ইজরায়েলি কর্তৃপক্ষ সংসদীয় প্রতিনিধি দলের অংশ দুই ব্রিটিশ সাংসদকে ইজরায়েল বিমানবন্দরে আটক করেছে এবং তাঁদের প্রবেশে বাঁধা দিয়েছে। আমি আমার প্রতিপক্ষ অর্থাৎ ইজরায়েলি সরকারকে জানিয়ে দিয়েছি যে, ব্রিটিশ সাংসদদের প্রতি এরকম আচরণ একেবারেই গ্রহণ যোগ্য নয়। আমরা উভয় সাংসদের সঙ্গে যোগাযোগ করেছি, তাঁদের সম্ভাব্য সমস্ত সাহায্য দেওয়ার চেষ্টা করছি।’ ল্যামি আরও জানিয়েছেন, ব্রিটিশ সরকারের প্রাথমিক লক্ষ্য হল, যুদ্ধবিরতি পুনঃস্থাপন করা। ইজরায়েল-হামাসে শান্তি প্রতিষ্ঠা করা। বন্দিদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া এবং গাজায় সহিংসতা বন্ধের আলোচনা চালিয়ে যাওয়া। প্রসঙ্গত, গত মাসে অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে, ইজরায়েল আবারও গাজা উপত্যকায় সামরিক অভিযান তীব্র করেছে।

হামাসের কবল থেকে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে তাঁরা আবারও ওই এলাকার উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এখন পর্যন্ত গাজায় ৫০ হাজারেরও বেশি মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে। হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইজরায়েল আবারও বোমাবর্ষণ শুরু করার পর থেকে এখনও পর্যন্ত ১,২৪৯ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃত্যুর সংখ্যা ৫০,৬০৯ পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে আক্রমণ করে ১,২১৮ জনকে হত্যা করার পর যুদ্ধ শুরু হয়, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?