মিলল না দুধ, গাজায় অপুষ্টিতে মৃত্যু দুই মাসের শিশুর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  লাগাতার ইজরায়েলি হামলার জেরে তীব্র খাদ্য সংকটের মধ্যে পড়েছে গাজা। এবার গাজার আল-শিফা হাসপাতালে  ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ হারালেন দুই মাসের শিশু। গাজায় মেলেনি তার খাওয়ার জন্য দুধ। জানা গিয়েছে, ওই শিশুটির নাম মাহমুদ ফাতুহ।

 হাসপাতালের স্বাস্থ্যকর্মী জানান, ‘মাহমুদ তীব্র অপুষ্টিতে ভুগে মারা গেছে।  শুক্রবার তার মা মুমূর্ষু শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। আমরা শিশুটিকে দ্রুত হাসপাতালের ভেতরে নিয়ে যাই। তখন আমরা জানতে পাড়ি শিশুটি দুদিন ধরে দুধ খায়নি এবং পর্যাপ্ত মায়ের দুধও পায়নি। তা শুনে চিকিৎসকেরা তাকে আইসিউতে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচান যায়নি। ‘  বর্তমানে ইজরায়েলি হামলার জেরে গর্ভবতী নারীদের মধ্যেও অপুষ্টি দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই অপুষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘ। আর এই আবহেই গাজায় দুধের অভাবে প্রাণ হারাল দুই মাসের এক শিশু।

 গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ২৯ হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর