আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ

মঙ্গলবার নিউয়র্কের রিচমন্ড হিল এলাকায় দুই ভারতীয় বংশোদ্ভূত শিখের ওপর হামলা চালানো হয়। তাদের মারধর করা হয়। পাগড়ি খুলে নেওয়া হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হলেন দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ। মঙ্গলবার নিউয়র্কের রিচমন্ড হিল এলাকায় দুই ভারতীয় বংশোদ্ভূত শিখের ওপর হামলা চালানো হয়। তাদের মারধর করা হয়। পাগড়ি খুলে নেওয়া হয়। ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় মঙ্গলবার সকালে দুই ভারতীয় বংশোদ্ভূত শিখ প্রাতভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তাঁদের ওপর হামলা করে দুষ্কৃতী। তাঁদের বেধড়ক মারধর করা হয়। তাঁদের পাগড়ি খুলে নেওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশ সূত্রের খবর, দুই ব্যক্তি তাঁদের ওপর হামলা করে। পুলিশ একজনকে আটক করেছে। আর একজনের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তরা তাদের পাগড়ি খুলে নিতেই হামলা চালিয়েছিল। ১০ দিন আগেই ওই এলাকায় মর্নিং ওয়াক করতে গিয়ে এক প্রবীণ শিখ নাগরিক হামলার শিকার হয়েছিলেন। তাঁরও পাগড়ি খুলে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় রিচমন্ড এলাকায় শিখ সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছেন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় শিখ সম্প্রদায়ের নেতারা। এই হামলা বর্ণবিদ্বেষের কারণে হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটি জেমস ঘটনার তীব্র নিন্দা করেছেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির শিখ সদস্য জেনিফার রাজকুমার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে আমেরিকায় শিখ সম্প্রদায়ের ওপর হামলা ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। দুই ঘটনাকে বর্ণবিদ্বেষমূলক ঘটনা হিসেবে তদন্ত করা হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা