ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’ দ্রুত জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে আসছে। ঝড়ের আশঙ্কায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জারি হয়েছে উচ্চ সতর্কতা। লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি বাতিল হয়েছে শত শত বিমান পরিষেবা। বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। নিম্নচাপের সরাসরি প্রভাব পড়েছে দেশের পরিবহণ ব্যবস্থায়। প্রায় ৫০০ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি, অটোমোবাইল নির্মাতা সংস্থা টয়োটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ৯টি উৎপাদন কারখানায় সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টি ওকিনাওয়া এবং কাগোশিমা অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা বেড়েছে। আবহাওয়াবিদদের মতে, অতিভারী বৃষ্টিপাতের একটি সক্রিয় মেঘ তৈরি হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঝড়ে জেনারেটর, কাঁচা ও পাকা বাড়ি এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি হতে পারে। তাই বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টাইফুনের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুতেও অনুভূত হচ্ছে। বিশেষ করে কুমামোতো অঞ্চলে উদ্বেগ বেশি। কারণ, সম্প্রতি ৭.১ মাত্রার ভূমিকম্পে এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন: তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

এখনও প্রায় সাত হাজার ভূমিকম্প-পীড়িত মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এর মধ্যেই সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস থাকায় ঝড়ের পাশাপাশি তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে উদ্ধারকারী সংস্থা, দমকল বাহিনী এবং জরুরি পরিষেবার কর্মীদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে প্রশাসন।

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের