তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দলবদল, দুর্নীতি, শিল্প, প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের প্রশ্নে তিনি বলেন, দলের নীতি না মেনে কাউকে দলে নেওয়ার সুযোগ নেই। এমন চেষ্টা করলে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বহু কর্মীকে শোকজ এবং কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন যাঁদের বিরুদ্ধে বিজেপির কর্মীরা আন্দোলন করেছেন, তাঁদের হঠাৎ দলে নেওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের দাবি, সরকার প্রশাসনিক সংস্কারের পথে এগোচ্ছে। দীর্ঘদিন একই জায়গায় থাকা বহু আধিকারিকের বদলি করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকেও এগিয়ে এসে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, অভিযোগ না করলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। শিল্প নিয়ে আশাবাদী সুর শোনা যায় তাঁর কথায়। তিনি বলেন, বাংলায় নতুন করে বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে। শিল্পের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার কাজ চলছে। সরকারের নতুন নীতিতে রাজ্যে শিল্পের সম্ভাবনা আরও বাড়বে বলেও দাবি করেন।

আরও পড়ুন: হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

আরএসএস এবং মোহন ভাগবত প্রসঙ্গে তিনি বলেন, সমাজ ও দেশের জন্য সংগঠনটি দীর্ঘদিন কাজ করছে। তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি। দুর্গাপুরের রক্ত লুঠের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বিজেপি কর্মীদের নাম ওঠার প্রসঙ্গে তিনি বলেন, কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই বিচার্যের বিষয়। অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক