ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফিলিপাইনে, টাইফুনে মৃত্যু অন্তত ৫৮ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিলিপাইন দ্বীপপুঞ্জের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি। এর ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গিয়েছে বহু এলাকা। ভয়াবহ প্রাকৃতিক তাণ্ডবে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। টাইফুনের হাত থেকে বাঁচতে কয়েক লক্ষ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল কই।

দেশের সরকারি আধিকারিকরা জানিয়েছেন মঙ্গলবার ভোরের দিকে কালমেগি আঘাত আনতে শুরু করেছিল। বুধবার জোড়ালোভাবে আঘাত হানতে সক্ষম হয় সে।  জানা গিয়েছে কালমেগির প্রভাবে দেশের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের সকল শহর প্লাবিত হয়েছে।

সেদিন বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রশাসক নাফাইলিত আলেক্সান্দ্রা জানিয়েছেন এখনও পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। এমন তথ্যও নিশ্চিত করা হয়েছে টাইফুনের তাণ্ডবের প্রাণহানি সংখ্যা বেড়েছে ৫৮ জন। তাদের কাছে আসা তথ্য অনুযায়ী বেশিরভাগ মানুষই জলে ডোবার কারণে মারা গিয়েছেন।

সেবুর তথ্য আধিকারিক রন রামোস বলেন ঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে প্রায় চার লক্ষ মানুষকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কালমেগি আঘাত হানার আগের ২৪ ঘন্টায় প্রাদেশিক রাজধানী সেবুর আশেপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্র বলেছেন, “সেবুর পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আমরা ভেবেছিলাম বিপদ ডেকে আনবে প্রবল বাতাস। কিন্তু পরে দেখা যায় আসল সমস্যা জল। ২৮ বছর ধরে আমি এখানে রয়েছি, কোনওদিন এর আগে এমন হয়নি।”  

বর্তমানে টাইফুন কালমেগি ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে ওই এলাকায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। দমকা হওয়ার গতি ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়েছে। ফিলিপাইনের প্রতি বছর গড়ে কমপক্ষে কুড়িটি ঝড় এবং টাইফুন আঘাত হানে।

ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলেজান্দ্রো জানিয়েছেন মঙ্গলবার বিকেলের দিকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার সময় একটি বিমান উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর পূর্ব মিন্দানাও কম্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে প্রবল ঝড়ের মাঝে ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে গিয়ে উপকূলীয় শহর বুতুয়ানের পাশে থাকা সুপার হিঊই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের