হংকংয়ে আছড়ে পড়েছে টাইফুন রাগাসা, তাইওয়ানে মৃত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চিন ও হংকংয়ে টাইফুন রাগাসার তাণ্ডবে তছনছ তাইওয়ান। এই টাইফুনের আছড়ে পড়ার জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। সুপার টাইফুন রাগাসার আছড়ে পড়ার পরে মুষলধারে বৃষ্টিপাত চলেছে সেখানে। প্রবল বৃষ্টির কারণে একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে যায়। এরজেরেই ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ শতাধিক।

জানা গিয়েছে, তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে টাইফুন রাগাসার আঘাতে হ্রদটি ভেঙে যাওয়ায় জল ঢুকে পড়েছে। রাগাসা হারিকেনের শক্তি নিয়ে আছড়ে পড়েছে। চলতি বছরে বিশ্বের এটাই সবথেকে শক্তিশালী টাইফুনের প্রভাবে তাইওয়ানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

বুধবার তাইওয়ানের দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাগাসা তাণ্ডব চালানোর সময় ভারি বৃষ্টির মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের জল উপচে পড়েছে। সেই জল হোয়ালিয়েন শহরের ওপর দিয়ে জল বয়ে যায়। পাশাপাশি পর্বতের ওপর থেকে নেমে আসা হড়পা বানে মৃত্যু হয়েছে অনেকের। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

হংকংয়ের প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। সকলেই বাড়ি ঢুকে পড়ে। রাস্তার পাশাপাশি একাধিক বাড়িতেও জল ঢুকে গিয়েছে। পরিস্থিতির মধ্যে অনেককেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার থেকে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার হানায় শুধুমাত্র হুয়ালিয়েনেই প্রায় ৭০ সেমি (২৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

প্রসঙ্গত, টাইফুন মোরাকোটের আঘাতে দক্ষিণ তাইওয়ানে প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে। সেই সময় আনুমানিক ৩ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল।

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের