রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে বিপাকে আমেরিকা, জিনিসের মূল্যবৃদ্ধি চার দশকে সর্বোচ্চ

জিনিসপত্রের বেলাগাম দামবৃদ্ধির জ্বালায় নাভিঃশ্বাস উঠেছে আম মার্কিনিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়ার উপরে দাদাগিরি ফলাতে গিয়ে দেশবাসীকেই চরম বিপাকের মুখে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রান্নার গ্যাস থেকে জ্বালানি তেল, ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য- সব কিছুরই দাম হু-হু করে বাড়ছে। জিনিসপত্রের বেলাগাম দামবৃদ্ধির জ্বালায় নাভিঃশ্বাস উঠেছে আম মার্কিনিদের। এমন অবস্থার জন্য দেশের প্রেসিডেন্টের পাগলামোকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরেই সাত-পাঁচ না ভেবে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারির পথে হেঁটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া থেকে তেল, গ্যাসসহ সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছিলেন। আর সেই সিদ্ধান্তের মূল্য চোকাতে হচ্ছে মার্কিন জনতাকে। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মার্চে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ১৯৮১ সালের ডিসেম্বরের পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি।

মার্কিন শ্রম দফতরের তথ্য বলছে, দেশে শুধু মার্চ মাসে জ্বালানির মূল্য এক ধাক্কায় ৩২ শতাংশ বেড়েছে। খাদ্যমূল্য বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮ শতাংশ। সাধারণত জিনিসপত্রের দাম ২ শতাংশ বাড়াকে সাধারণ মানুষের পক্ষে সহনীয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। কিন্তু মার্কিন মুলুকে এক ধাক্কায় জিনিসপত্রের দাম সাড়ে আট শতাংশ বাড়ায় চরম সমস্যায় পড়েছেন দেশের সাধারণ মানুষ। এপ্রিলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা তাঁদের।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক