গাজায় ইজরায়েলি গণহত্যাকে সমর্থন আমেরিকা, ব্রিটেন-সহ ৬ দেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা ভূখণ্ডে গত ১৭ দিন ধরে হত্যালীলা সংগঠিত করে চলেছে ইজরায়েলের খুনি বাহিনী। বিমান থেকে ইজরায়েলের খুনি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতে মাটিতে মিশে গিয়েছে একাধিক মসজিদ-গির্জা-হাসপাতাল-স্কুল। প্রাণ হারিয়েছে প্রায় ৫ হাজার নিরীহ ফিলিস্তিনি। যাদের মধ্যে ৬৬ শতাংশই শিশু ও মহিলা। বিমান হামলার পাশাপাশি শনিবার রাত থেকে শুরু হয়েছে স্থল বাহিনীর হামলা। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, কেউ জানে না।

আর গাজায় ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার যে অভিযান চালাচ্ছেন ‘জল্লাদ’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তাতে লাগাতার ইন্ধন জুগিয়ে চলেছে বিশ্বের তথাকথিত ছয় শক্তিশালী দেশের যুদ্ধবাজ রাষ্ট্রপ্রধান। তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।

সূত্রের খবর, রবিবারই বাকি পাঁচ যুদ্ধবাজের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজা ধ্বংসে এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার অভিযানে ইজরায়েলকে অর্থ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আরও বেশি করে সাহায্য করার বিষয়ে সহমত হয়েছেন ছয় যুদ্ধবাজ। শুধু তাই নয়, প্রয়োজনে ইজরায়েলকে সেনা পাঠিয়ে সাহায্য করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুসলিম অধ্যুষিত গাজাকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইজরায়েলকে যুদ্ধবিরতিতে কোনও অনুরোধ জানানো হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছেন ৬ যুদ্ধবাজ রাষ্ট্র নেতা।

ছয় যুদ্ধবাজের বৈঠকের পরেই কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে ইজরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলা হয়, গাজায় হামলার ক্ষেত্রে অনুসরণ করতে হবে আন্তর্জাতিক মানবিক আইন।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে