আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার সৌদি আরব, সংযুক্ত আরবআমিরশাহীতে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পালিত হবে ঈদ। একই দিনে ঈদ পালিত হবে বাহরিন, সুদান, সোমলিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, তুরস্ক, তিউনিসিয়া, প্যালেস্তাইন, কাতার, লেবানন, লিবিয়া, মিশর, মৌরিটানিয়া। জানা গিয়েছে, গত শনিবার সৌদি আরব এবং সংয়ুক্ত আরব আমিরশাহীতে চাঁদ দেখা যায়নি। তাই, প্রথা মেনে একদিন বাদ দিয়ে ঈদ পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। অ্যাস্ট্রনমি সেন্টার থেকে রবিবার টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে।

গত এক মাস ধরে মুসলিম সম্প্রদায় নির্জলা উপবাস এবং কড়া অনুশাসনের মধ্যে দিয়ে কাটিয়েছিল। স্বাভাবিকভাবেই ঈদ তাদের কাছে বড় উৎসব। উপবাস ভাঙার পর খাওয়া-দাওয়া করে অনেকে তাঁদের সাধ্যমত পোশাক কেনেন। করে রাখেন কেনাকাটিও। সোমবার সকালে স্নান করে নতুন পোশাক পরে তারা নমাজ পাঠ করবেন। তারপর খাওয়া-দাওয়া। পরিবারের সঙ্গে খোশ মেজাজে দিন কাটানো। অতিমারির কালে কড়া বিধিনিষেধ থাকায় ধুমধাম করে ঈদ পালন করা যায়নি। ইমামদের তরফ থেকে বলা হয়, সংক্রমণ এড়াতে, তারা যেন ঈদ ঘরে বসে পালন করেন। করোনার বিধিনিষেধ অনেকটাই শিথিল হওয়ায় এবছর ঈদ যে ঘটা করে পালিত হবে, তা বলাই বাহুল্য।

এখনও পর্যন্ত যা খবর ভারতেও সোমবার পালিত হবে ঈদ। তবে এই খবর লেখা পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। এর কারণ হিসেবে উঠে এসেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী সোমবার ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়ায় ভারতেও সোমবার পালিত হবে পবিত্র ঈদ উৎসব।

আরও পড়ুন পটুয়াখালী, চাঁদপুর সহ একাধিক জায়গায় ঈদ-উল-ফিতর উদযাপন

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ