সংসদ বসে পর্নোগ্রাফি দেখে বিতর্কে জড়ানো ব্রিটিশ সাংসদের ইস্তফা

শনিবার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বন্ধু তথা কনজারভেটিভ পার্টির অন্যতম নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: শেষ রক্ষা হল না। দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সাংসদ পদে ইস্তফা দিলেন  সংসদ চলাকালীন পর্ন ছবি দেখিয়ে বিতর্কে জড়ানো নীল প্যারিস। শনিবার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বন্ধু তথা কনজারভেটিভ পার্টির অন্যতম নেতা। নৈতিক স্খলনের দায়ে ক্ষমাও চেয়েছেন। যদিও এদিনই বোমা পাঠিয়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী আন-মারি ট্রেভেলিয়ান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘সংসদে মহিলা হিসেবে আমরা প্রত্যেকেই অনুপযুক্ত ভাষা এবং স্পর্শের শিকার হয়েছি।’ সেই সঙ্গে যৌনলোলুপ পুরুষ সহকর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘আপনার পকেটে হাত রাখুন এবং আপনার নিজের মেয়ে সেই কক্ষে থাকলে যেমন আচরণ করতেন, তেমন আচরণ করুন।’

সম্প্রতি ব্রিটেনের দুই মহিলা সাংসদ অভিযোগ করেন, সংসদ চলাকালীন তাঁদের পাশে বসেই পর্ন ভিডিও দেখেছেন কনজারভেটিভ পার্টির সাংসদ নীল প্যারিস। আর ওই অভিযোগ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। চাপের মুখে পড়ে নিজের কুকীর্তির কথা স্বীকারও করে নেন অভিযুক্ত সাংসদ। নিজের দলের প্রবীণ সাংসদ তথা বন্ধুর এমন কুকর্মের কথা প্রকাশ হয়ে পড়ায় বিড়ম্বনায় পড়ে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি অভিযুক্ত সাংসদকে বাঁচাতে এবং গুরুতর বিষয়টিকে লঘু করতে গিয়ে বলেন, ‘সংসদে বসে পর্ন ভিডিও দেখা ঠিক নয়।’ কিন্তু কনজারভেটিভ পার্টির অন্য শীর্ষ নেতারা বিষয়টি লঘু ভাবে নিতে রাজি হননি। শুক্রবারই দল থেকে নীল প্যারিসকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের পরেও সমালোচনার ঝড় থামেনি। বরং পর্ন ছবি দেখার দায়ে হাউস অফ কমন্সের অন্যতম সদস্যের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত চাপে পড়ে এদিন সাংসদ পদে ইস্তফা দেন নীল প্যারিস।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর