লকডাউনে পার্টি: বরিসের বিরুদ্ধে পার্লামেন্টে মিথ্যে বিবৃতি দেওয়ার অভিযোগ

অভিযোগ তুলেছেন দেশের উপপ্রধামন্ত্রী ডোমিনিক ব়্যাব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন চলাকালীন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের বন্যার অভিযোগকে কেন্দ্র করে এমনিতেই প্রধানমন্ত্রী বরিস জনসন বিদ্ধ। এবার তাঁর বিরুদ্ধে উঠল পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ। আর অভিযোগ পাঁচ পয়সা কেরানি তোলেননি, তুলেছেন সে দেশের উপপ্রধামন্ত্রী ডোমিনিক ব়্যাব। জানিয়েছেন, ওই পার্টির ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী প্রস্তাবে সম্মতি জানান।

তাঁকে প্রশ্ন করা হয়, লকডাউন ভেঙে সরকারি বাসভবনে পার্টির অভিযোগ এবং পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দেওয়ার পর কি ইস্তফা দেবেন প্রধানমন্ত্রী?  জবাবে উপপ্রধানমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।

লকডাউন চলাকালীন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজনকে কেন্দ্র করে ব্রিটেন রীতিমতো তপ্ত। দলের মধ্যেই বরিসের ওপর পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ওই ঘটনার জন্য ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, এই পার্টির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। কিন্তু উপপ্রধানমন্ত্রীর বিবৃতি থেকে স্পষ্ট, বরিস জনসন এই পার্টির কথা জানতেন। তাঁর এই বিবৃতি যে প্রধানমন্ত্রীর কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর দাবি, নৈতিক দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীকে অবিলম্বে তাঁর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। তাদের মতে, করোনার শৃঙ্খল ভাঙতে বরিস জনসন সরকার দেশে একাধিক বিধিনিষেধ জারি করেছেন। ভিন দেশে থেকে আগতদের ক্ষেত্রেও করা হয়েছে একাধিক পদক্ষেপ। জমায়েতের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সেই সব বিধি উড়িয়ে সরকারি আবাসনে পার্টিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী রীতিমতো চাপে। এখন তিনি ইস্তফা দেন কি না সেটাই দেখার। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের