অবৈধ অভিবাসীদের ধরতে তল্লাশি অভিযানের নেতৃত্ব দিলেন ঋষি সুনক

ওই বিশেষ অভিযানে ২০টি দেশ থেকে আসা ১০৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইদানিং কড়া পদক্ষেপের পথে হাঁটছে ব্রিটিশ সরকার। দেশের আনাচে-কানাচে ঘাঁপটি মেরে থাকা অবৈধ অভিবাসীদের পাকড়াও করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। আর এবার ওই অভিযানে আধিকারিকদের সঙ্গে সামিল হলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ওই বিশেষ অভিযানে ২০টি দেশ থেকে আসা ১০৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আগামী বছরই ব্রিটেনে সংসদ নির্বাচন হওয়ার কথা। আর ওই নির্বাচনে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি অবৈধ অভিবাসীদের বাড়বাড়ন্তকে প্রচারের মূল হাতিয়ার করতে পারেন বলে মনে করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের কারণে ইদানিং ব্রিটেনের আদি বাসিন্দারা কর্মক্ষেত্রে কাজের সুযোগ হারাচ্ছেন। ফলে বেকারত্বের সমস্যা বড় আকার নিয়েছে। যে কারণেই অবৈধ অভিবাসীদের পাকড়াও করে নিজেদের দেশে ফেরত পাঠানোর মতো কঠিন কাজকে অগ্রাধিকার দিয়েছে ঋষি সুনকের নেতৃত্বাধীন সরকার।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রাভার্মানের কথায়, ‘অবৈধ অভিবাসীরা আমাদের সম্প্রদায়ের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় দরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের চাকরি ও কাজ পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা ছাড়া আর কোনও পথ খোলা নেই।’ গত ১৫ জুন উত্তর লন্ডনের ব্রেন্টে অবৈধ অভিবাসীদের পাকড়াও অভিযান চালিয়েছিল অভিবাসন এনফোর্সমেন্ট আধিকারিকরা। সবাইকে বিস্মিত করে দিয়ে ওই অভিযানে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। অভিযানকারীদের মতোই ৪৩ বছর বয়সী রাজনেতাকে বিশেষ বুলেট-প্রুফ জ্যাকেট পরতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই বিশেষ পোশাক পরিহিত ছবি ভাইরাল হয়েছে।

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের