বাট-লিফ্ট সার্জারির পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ বছরের মহিলার

সম্প্রতি এই সার্জারির পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ২৬ বছর বয়সী ব্রিটিশ মহিলা। যিনি অপরাশেনটি করে ছিলেন তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক কাণ্ড! বর্তমানে সৌন্দর্য ধরে রাখার জন্যে বা আরও সুন্দর হওয়ার জন্যে মানুষ যে চূড়ান্ত পর্যায়ে যেতেও দ্বিধাবোধ করেন না, তার প্রমাণ মাঝে মধ্যেই খবরের শিরোনামে ভেসে ওঠে। বিশেষত নায়িকারা ত্বক টানটান রাখতে কিংবা বয়স লুকিয়ে রাখতে অনেক ধরনের সার্জারির আশ্রয় নিয়ে থাকেন, আসলে সবটাই আধুনিক প্রযুক্তির খেল। আর এই সার্জারি করতে গিয়েই কেউ কেউ বাধিয়ে ফেলেন কঠিন রোগ, আবার কেউ কেউ অপারেশন টেবিলেই প্রাণ হারান। এমন উদাহরণ মাঝে মধ্যেই সংবাদের পাতা মুড়িয়ে ফেলে। যেমন ত্বক সার্জারির অন্যতম উদাহরণ ব্রাজিলিয়ান বাট-লিফ্ট সার্জারি। এই সার্জারি মুলত একটি প্রসাধনী পদ্ধতি। যা নিতম্ব থেকে অতিরিক্ত চর্বি নিয়ে এবং ঝুলে যাওয়া ত্বকে স্থানান্তরিত করে।

সম্প্রতি এই সার্জারির পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ২৬ বছর বয়সী ব্রিটিশ মহিলা। যিনি অপরাশেনটি করে ছিলেন তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে। মার্কিন সংবাদ সংস্থা মেট্রোর মতে, ওই মহিলার নাম ডেমি অ্যাগোলিয়া। যিনি উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারের বাসিন্দা। জানা গিয়েছে, এই মহিলা অপারেশনের কয়েক ঘন্টা পর বাড়ি ফেরার পথে মারাত্মক বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন। তাঁর পরিবারের কথায়, সে চেক-আপের জন্য ইস্তাম্বুলের ক্লিনিক থেকে ফেরার পথেই ট্যাক্সিতে হৃদরোগে আক্রান্ত হয়।তাঁর প্রেমিক ব্র্যাডলি জোনস সেই অবস্থায় তাঁকে সিপিআর দিতে শুরু করলেও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। মহিলা, মাত্র সাত মাস আগে তাঁর কনিষ্ঠ পুত্রের জন্ম দিয়েছিলেন। যদিও ওই মহিলার BBL-এর অস্ত্রোপচার সফল হওয়া সত্ত্বেও তিনি চর্বিযুক্ত এম্বোলিজমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফ্যাট এমবোলিজম সিন্ড্রোম, এমন একটি অবস্থা যেখানে চর্বির কণা রক্তের প্রবাহে প্রবেশ করে, রক্ত ​​​​প্রবাহকে বাধা দেয়। আর ব্রাজিলিয়ান বাট লিফট (BBL) হল, এমন একটি সার্জারি যেখানে একজন চিকিৎসক রোগীর পেট, নিতম্ব, পিঠের নিচের অংশ বা উরু থেকে নিতম্বে চর্বি স্থানান্তর করেন। দ্য ইন্ডিপেনডেন্টের মতে, তুরস্কে এই অস্ত্রোপচাররের জন্যে খরচ হতে পারে ৩,৫০০ (৩,৭১,০৪৯), কিন্তু যুক্তরাজ্যে £১০,০০০ (Rs ১০,৬০,০২১) পর্যন্ত৷ তবে বিবিএল-এর মৃত্যুর হার প্রতি ৩,০০০ অপারেশনে একটি হতে পারে। অনেকেই এই এই সার্জারি কম খরচে করার জন্যে তুরস্কে উড়ে যান।

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি