ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির অভিযোগ রাশিয়ার

অভিযোগ খারিজ করে দিয়েছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে এবার পরমাণু  বোমা তৈরির অভিযোগ তুলল রাশিয়া। সে দেশের সরকারি প্রচারমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন কিয়েভের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। যদিও কীসের ভিত্তিতে এই অভিযোগ, তা অবশ্য খোলসা করে তিনি বলেননি। তবে মস্কোর এই অভিযোগ খারিজ করে দিয়েছে আমেরিকা ও তাদের মিত্র দেশ।

এদিকে, ইউক্রেনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সামি শহরে এখনও ১৭শো বিদেশি পড়ুয়া আটকে রয়েছে বলে খবর দিচ্ছে আলজাজিরা। এরা কোনও না কোনও বাঙ্কারে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ভারতীয় পড়ুয়াও রয়েছে। আলজাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে, ২৫ বছরের শিবাঙ্গী শিবু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছিলাম। আচমকাই বিকট শব্দে ঘুম ভাঙে। চোখ খুলতেই দেখি চারিদিকে কালো ধোঁয়া, কালো ধোঁয়া। ঘড়িতে তখন ভোর পাঁচটা হবে। কোনও রকমে হস্টেল ছেড়ে পালিয়ে বাঙ্কারে ঢুকে পড়ি। কীভাবে দেশে ফিরব, জানি না।

একই অবস্থা ২১ বছরের মেডিক্যাল পড়ুয়া প্রিসিয়াস ওগুনবায়োর। আলজাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে প্রিসিয়াস জানিয়েছেন, পরিস্থিতি রীতিমতো ভয়ানক। সরকারের তরফ থেকে আমাদের ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কী করে ইউক্রেন ছেড়ে চলে যাব, সেটা বুঝতে পারছি না। সরকার কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে। আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভে আটকে পড়া ভিন দেশের পড়ুয়াদের নিজের দেশে ফিরিয়ে আনতে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ইউক্রেন তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

আরও পড়ুন ‘আরও ভয়ংকর দিন আসতে চলেছে!’ পুতিনের সঙ্গে কথার পরে ফ্রান্সের রাষ্ট্রপতি

                                                  

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ