চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোথাও পালাননি জেলেনস্কি, শেয়ার করলেন নিজের লোকেশন

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেনে চলা রাশিয়ার আগ্রাসন আজ মঙ্গলবার পা দিল ১৩তম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নাম করে যে সংঘাত শুরু করেছিল রাশিয়া, সেই সংঘাত আব্যাহত আজও। ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, চেরনোবিল, সুমির মতো একাধিক শহর রাশিয়ার ছোঁড়া গোলা বারুদের আঘাতে ধবংসস্তূপে পরিণত হয়েছে। তবে যতই রাশিয়ার আগ্রাসন, তাঁদের হামলার তেজ ততই রাশিয়া তথা বিশ্বের তাঁবর তাঁবর দেশের বিরুদ্ধে গলা চড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদামির জেলেনস্কি। রাশিয়া, আমেরিকা এমনকি ন্যাটোকে পর্যন্ত কড়া বার্তা দিতে পিছুপা হননি জেলেনস্কি। সংঘাতের প্রথম দিন থেকেই ইউক্রেন ঘোষণা করেছিল আত্মসমর্পণের কোনও প্রশ্নই ওঠে না। বরং রুশ সেনার চোখে চোখ রেখে লড়াই জারি রাখবে ইউক্রেনীয় সেনা। তবে এই সব কিছুর মধ্যেই বারবার শোনা যাচ্ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা কোনও গপজন ডেরায় গা ঢাকা দিয়েছেন। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে নিজের লাইভ লোকেশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদামির জেলেনস্কি। 

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। ওই ভিডিওতে তিনি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভেই রয়েছেন। তাঁর কথায়, ‘আমি এই মুহূর্তে রয়েছি কিয়েভে, ব্যাঙ্কোভা স্ট্রিটে। আমি লুকাচ্ছি না. এবং আমি কাউকে ভয়ও পাই না।’ এর পাশাপাশি তিনি ওই ভিডিওতে আরও জানান, ‘দেশপ্রেমের এই যুদ্ধে জয়লাভ করার জন্য তিনি যা যা প্রয়োজন তাই করবেন।’ 

উল্লেখ্য, সংঘাতের পাশাপাশি ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ তুলেছে মস্কো। তার মধ্যে অন্যতম হল, রুশ বাহিনীর হাত থেকে বাঁচতে ইউক্রেন এবং অন্যান্য দেশের বেসামরিক নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছেন জেলেনস্কি। এমনকি যে মানবিক করিডোরের কথা বলা হয়েছিল সেটাও তিনি দিচ্ছেন না। ইন্সটাগ্রামের ওই ভিডিওতে এদিন জেলেনস্কি সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি বলেন, ‘মানবিক করিডোর নিয়ে একটি চুক্তি হয়েছিল। সেটা কি কাজ করল? রাশিয়ান ট্যাঙ্কগুলি তার জায়গায় কাজ করছে। চারিদিকে গ্রেনেড ফেলা হচ্ছে, মাইন বিস্ফোরণ হচ্ছে।’ 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ