ভিক্ষা চাই না: ন্যাটোতে ইউক্রেনের যোগদান প্রসঙ্গে জেলেনস্কি

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো বাহিনীতে যোগ দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky)। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন, যখন তিনি বুঝতে পেরেছেন ন্যাটো আর ইউক্রেনকে সাহায্য করবে না, তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁর দেশ আর কোনওভাবেই ন্যাটো বাহিনীতে যোগ দেবে না।

প্রেসিডেন্টের বয়ান অনুসারে, ’ন্যাটোতে যোগ দেব কি না, সেই প্রশ্নটা দীর্ঘদিন ধরেই আমায় ভাবিয়ে তুলছিল। যখন উপলব্ধি করলাম, ন্যাটো কোনওভাবেই আর ইউক্রেনকে (Ukraine) সাহায্য করবে না, তখন সিদ্ধান্ত নিয়ে ফেলি ন্যাটো জোটে আমার দেশ কোনও অবস্থাতেই সামিল হবে না। তাছাড়া আরও একটি বিষয় লক্ষ্য করে দেখেছি। তা হল ন্যাটো বিতর্কিত এবং স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলতে চায়। আর আমি এমন একটা দেশের প্রেসিডেন্ট হতে চাই না, যে দেশ হাঁটু গেড়ে ভিক্ষা করে।’ ইউক্রেনের ন্যাটোর (Nato) সদস্যপদ পাওয়ার ব্যাপারে তীব্র আপত্তি তোলে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine)  হামলা শুরুকরে রাশিয়া। আর অভিযানের তিনদিন আগে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবদী নিয়ন্ত্রিত দুটি এলাকা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।যুদ্ধ বন্ধের জন্য মস্কোর তরফ থেকে  কিয়েভকে যে সব শর্ত দেওয়া হয়েছিল, তার মধ্যে রয়েছে এই দুটি এলাকাকে ইউক্রেন (Ukraine) স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক। মস্কোর এই দাবি মানতে নারাজ কিয়েভ। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এই বিষয়ে তিনি মস্কোর সঙ্গে কথা বলতে রাজি।

আরও পড়ুন আগ্নেয়াস্ত্র হাতে লড়তে ইউক্রেনে শুরু ক্র্যাশ কোর্স

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন