চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংঘাতের মধ্যেই সুর নরম রুশ বিদেশ মন্ত্রীর, ওড়ালেন পরমাণু যুদ্ধের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধিঃ এক দুই করে বাড়তে বাড়তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাত আজ বৃহস্পতিবার পা দিল পনেরো দিনে। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে শুরু হয়েছিল তা অব্যাহত আজও। যদিও এর মধ্যেই যুদ্ধ থামাতে এবং শান্তির পথ খুঁজতে বেশ কয়েক বার আলোচনার টেবিলে বসেছে এই দুই দেশ, কিন্তু তাতেও সমস্যার কোনও সুরাহা হয়নি। এরপর শুক্রবার দুই দেশের বিদেশমন্ত্রীও বৈঠক করেন বলে খবর। তাতেও কোনও সমাধান না মিললেও সূত্রের খবর এই বৈঠকে রুশ বিদেশমন্ত্রী উড়িয়েছেন ইউক্রেনের ওপর পরমাণু হামলার আশঙ্কা। 

জানা যাচ্ছে, রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়া ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালাতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই যে পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলি সেই দাবি তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বলে খবর। রাশিয়ার একটি সংবাদপত্র ক্রেমলিন-এর সাংবাদিক সম্প্রতি এই বিষয়ে রুশ বিদেশমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমি এই কথা বিশ্বাস করি না এবং আমি বিশ্বাস করতেও চাই না।’ 

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে রাশিয়ার বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন লাভরভ। বৃহস্পতিবার ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলচনাতেও তিনি বসেছিলেন। সেই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনও স্পষ্টভাবে জানা না গেলেও পরমাণু যুদ্ধের সম্ভবনা নিয়ে এদিন একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে লাভরভকে। পরমাণু যুদ্ধ প্রসঙ্গে পশ্চিমী দেশগুলির করা দাবি প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, ‘অবশ্যই এটি আমাদের উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে যখন পশ্চিমী মিডিয়া ফ্রয়েডের মতো, একাধিক মাধ্যম বারবার এই বিষয়ে প্রশ্ন তুলছে।’ তিনি আরও বলেন, সোভিয়েতের সঙ্গে যুক্ত প্রাক্তন রাষ্ট্র যেগুলি এক সময়ে সোভিয়েতের সঙ্গেই যুক্ত ছিল, সেই সমস্ত রাষ্ট্র যেমন লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া আজ ইউরোপীয় জোট এবং ন্যাটোর সদস্য। ফলে পুরো বিষয়টিই একটি চক্রান্ত বলে মনে হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ