রুশ আগ্রাসন রুখতে ইউক্রেনবাসী তুলে নিল আগ্নেয়াস্ত্র

লড়তে প্রস্তুত মেয়েরাও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিপদের মুখ দেশ। তাই, মাতৃভূমিকে বাঁচাতে ইউক্রেনের আম আদমি তুলে নিল অস্ত্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, তাদের এক প্রতিনিধি রাজধানী কিয়েভের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের অফিসে গিয়েছিল। দেখা গিয়েছে বহু তরুণ-তরুণী সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। একজন অস্ত্র হাতে নিয়ে চলে যাওয়ার পর দ্বিতীয়জন এগিয়ে আসছেন। সেখানে দাঁড়িয়েই তারা আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে দেখছেন।

আইটি পড়ুয়া রোমানভ জানিয়েছেন, ‘রুশ সেনা এলে তাদের বেঘোরে মরতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মতো আরও অনেকেই এখানে এসেছে। হাতে তারা তারা অস্ত্র তুলে নিচ্ছে। আমরা সবাই লড়াই করতে প্রস্তুত। দেশকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। তার জন্য জীবন দিতেও প্রস্তুত আমরা সবাই।’

শুধু ছেলেরাই নয়, দেশের জন্য লড়তে প্রস্তুত মেয়েরাও। তাদের মধ্যে একজন নিকিতা। জানিয়েছে, ‘পরিস্থিতির দাবি মেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সবার মন্ত্র একটা – ইউক্রেনকে রক্ষা করা। আর তা করতে আমরা মানসিকভাবে প্রস্তুত।’

অ্যালেক্স নামে এক তরুনের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়া শহর দখল করলে তারা কী করবে? জবাবে অ্যালেক্স জানায়, ‘প্রথমত রাজধানী তারা দখল করতে পারবে না। দ্বিতীয়, যদি রাজধানী দখলের চেষ্টা করে তাহলে সর্বশক্তি দিয়ে আমরা সেই আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করব। রুশ সেনাদের জীবন দুর্বিষহ করে তুলতে আমরা বদ্ধপরিকর।‘ উল্লেখ করা যেতে পারে,  রুশ সেনা কিয়েভ দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন দেশ ছাড়ছি না, অস্ত্র হাতে লড়তে জানি

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ