বৈঠকের মাঝেই সতীর্থদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুড়লেন ইউক্রেনের পুরপিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় পৌনে দু’বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের। রুশ বাহিনীর হামলায় ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক গ্রাম। কীভাবে ফের নতুন করে গ্রামকে সাজানো যায়, তা নিয়ে চলছিল বৈঠক। হাজির ছিলেন গ্রামের জনপ্রতিনিধিরা। আর ওই বৈঠকে আচমকাই সতীর্থদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুড়লেন এক কাউন্সিলর। আর তাতেই গুরুতর জখম হলেন ২৬ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে বেনজির ঘটনাটি ঘটেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কেরে‍ৎস্কিতে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরেই আত্মরক্ষার জন্য ইউক্রেনবাসীর হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে গিয়েছে। অনেক ইউক্রেনবাসীই হাতে পাওয়া অস্ত্রকে নিজেদের ব্যাক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। শুক্রবার ইউক্রেন পুলিশের তরফে টেলিগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে কেরে‍ৎস্কিতে গ্রামসভা চলছিল। আর ওই সভাতেই আচমকা দরজা খুলে ঢুকে পড়েন কালো পোশাক পরিচিত এক ব্যক্তি। তিনি নিজেও গ্রাম সভার প্রতিনিধি। সভায় হাজির অন্যান্যদের সঙ্গে আচমকাই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।

তার পরেই সবাইকে বিস্মিত করে দিয়ে প্যান্টের পকেট থেকে হ্যান্ড গ্রেনেড বের করে সভার মাঝে ছুড়ে মারেন। একটি নয়, তিন-তিনটি হ্যান্ড গ্রেনেড ছুড়েছেন তিনি। আর ওই হ্যান্ড গ্রেনেডের স্প্লিন্টার ছিটকে গুরুর জখম হন সভায় হাজির একাধিক কাউন্সিলর। হামলাকারী নিজেও গুরুতর জখম হয়েছেন।  

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!