চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শিশু হাসপাতালে হামলা চালানো বর্বরতার নিদর্শন’, রাশিয়াকে জাতিসংঘ

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাত আজ বৃহস্পতিবার পা দিল পনেরো দিনে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছে রাশিয়া তা আজ পনেরো দিনের মাথাতেও অব্যাহত। ইতিমধ্যেই রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধবংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানীসহ একাধিক শহর। রুশ সেনার হামলা থেকে বাঁচতে শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন অন্ততপক্ষে ১৫ লক্ষ মানুষ, জাতিসংঘের হিসাব বলছে এমনটাই। এর মধ্যেই ইউক্রেনের অভিযোগ, কিয়েভ, মারিউপোলের মত একাধিক শহরের হাসপাতালেও হামলা চালিয়েছে রুশ সেনা। এমনকি বাদ দেওয়া হয়নি শিশু হাসপাতালও। রাশিয়ার এই হামলাকেই এবার ‘বর্বরতা এবং অধর্মের নিদর্শন’ বলে আখ্যা দিল জাতিসংঘ। 

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে, বিশেষ সামরিক অভিযানের নামে গোটা ইউক্রেন জুড়ে যে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, তাতে বাদ দেওয়া হয়নি শিশু হাসপাতালও। ইউক্রেনের মারিউপোলের একটি শিশু হাসপাতালেও বোমা বর্ষণ করেছে রুশ সেনা। এই বিষয়ে জাতিসংঘের কাছে অভিযোগও জানিয়েছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপরেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মারিউপোলের ওই হাসপাতালে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি টুইট পোস্ট করে রাশিয়ার এই বিবেকহীন সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। ওয়েস্টার্ন ব্লক এই হামলাকে ‘বর্বর ও অধর্মের নিদর্শন’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘের মহাসচিব এই হামলা প্রসঙ্গে টুইটারে বলেছেন, ‘আজকের ইউক্রেনের মারিউপোলের একটি হাসপাতালের হামলা হয়েছে, যেখানে প্রসূতি ও শিশুদের ওয়ার্ড রয়েছে। এই ঘটনা ভয়াবহ। বেসামরিক লোকেরা এমন একটি যুদ্ধের জন্য সর্বোচ্চ মূল্য পরিশোধ করছে যার সাথে তাঁদের কোনও সম্পর্ক নেই। এই অর্থহীন সহিংসতা বন্ধ করতে হবে। এখনই এই রক্তপাত বন্ধ করুন।’ 

উল্লেখ্য, জানা যাচ্ছে গত ৯ মার্চ  ইউক্রেনের মারিউপোলের একটি শিশু হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডে হামলা চালায় রাশিয়া। এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ওই হাসপাতালের একাধিক বিভাগ। ইউক্রেনীয় সরকারের দাবি, এই হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন এবং আরও অনেকে এখনও ভেঙে পড়া হাসপাতালের নীচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি টুইটারে এই হামলা প্রসঙ্গে লেখেন, ‘বহু মানুষ এবং শিশু ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল’ এবং ধর্মঘটকে তিনি ‘নৃশংসতা’ বলে অভিহিত করেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ