গাজায় নিহতদের ৫৬ শতাংশই মহিলা ও শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইজরায়েলের হিংস্র হামলায় পরপর নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনিরা। সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ সূত্রে খবর, এর মধ্যে রয়েছে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ৩০ এপ্রিল পর্যন্ত, গাজায় প্রায় ২৫,০০০ ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৪০% পুরুষ, ২০% মহিলা, ৩২% শিশু এবং ৮ % বয়স্ক।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংখ্যা রেকর্ডে সর্বোচ্চ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার মঙ্গলবার ঘোষণা করেছেন যে, যে তথ্যগুলো এখনও পর্যন্ত আনা সম্ভব হয়েছে, এর মধ্যে নতুন এই পরিসংখ্যানটি সবথেকে আশ্চর্যজনক। সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

লিন্ডমেয়ার আরও জানান যে, হাজার হাজার মানুষ এখনও সম্ভবত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। এছাড়া তাঁদের মধ্যে আরও বেশি সংখ্যক নারী এবং শিশু থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ নারী ও শিশুরাই সাধারণত বাড়িতে থাকেন। তাই সেই ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুর লাশ থাকতে পারে আরও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েলি লাগাতার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ১৭৩ ফিলিস্তিনি। গত ৩০ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। পুরুষ, নারী এবং শিশু এবং বয়স্ক মানুষ রয়েছেন।

সাত মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরোচিত হামলা চালিয়েছে ইজরায়েল। বাদ পড়ে নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইজরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। শুধু তাই নয় গাজায় ত্রাণ সরবরাহ কমেছে। সেখানকার মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। প্রিয়জন হারানোর শোক তো আছেই সঙ্গে প্রত্যেক মুহূর্তে রয়েছে মৃত্যুভয়। এমনকি দুর্ভিক্ষের দিনে একমাত্র সম্বল ত্রানটুকুও কেড়ে নিচ্ছে ইজরায়েল।

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’