ইয়েমেনে মৃত বেড়ে ৭০, হামলার কড়া নিন্দা জাতিসঙ্ঘের

নিন্দা মার্কিন বিদেশ সচিবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হামলার কড়া নিন্দায় জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছেন, কোনওভাবেই এই ধরনের বর্বরোচিত হামলার সমর্থন করা যায় না। একসঙ্গে এতোজন নিরীহ মানুষের মৃত্যও সমর্থনযোগ্য নয়। অবিলম্বে এই ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন।  অভিযানের নিন্দা করে উত্তেজনা প্রশমনে উভয়পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এই অভিযানের দায় নিতে অস্বীকার করেছে। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, গতকালের বিমান অভিযানে যে অঞ্চলটিকে নিশানা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেই অঞ্চলটিকে হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহীত অভিযানের আওতার বাইরে রাখা হয়নি। এই ব্যাপারে জাতিসঙ্ঘের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতায় সুস্পষ্টভাবে বলা রয়েছে, কোথায় কোথাও সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান চালাতে পারে।

এদিকে, গতকালের অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু হয় শুক্রবার ভোর রাতে। বিমান থেকে একটি অস্থায়ী ত্রাণশিবির লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট বোমাবর্ষণ করেন। প্রাথমিক খবরে জানা গিয়েছিল, হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। উদ্ধারকাজ শুরু হতেই মৃতের সংখ্যা আরও বাড়তে শুরু করে। বেশ কয়েকজন নিখোঁজ বলেও জানিয়েছে বিবিসি।

বছরের শুরুতেই হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান ঘিরে তপ্ত ইয়েমেন। আন্তর্জাতিকমহল থেকে উভয়পক্ষকে একাধিকবার আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান করা হলেও কোনও তরফ থেকেই এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে, আগামীদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিকমহল।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের