প্রকাশ্যে ইরানে মার্কিন হামলার তারিখ, প্রস্তুত ১২টি যুদ্ধজাহাজ ও শতাধিক যুদ্ধবিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।  সূত্রের খবর,  আমেরিকা ইরানের উপর আক্রমণের জন্য একটি তারিখ  নির্ধারণ করেছে।  আরও জানা গিয়েছে যে, পেন্টাগন ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার প্রস্তুতির জন্য মধ্যপ্রাচ্য থেকে কিছু কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছে।  

মার্কিন এক সংবাদমাধ্যমের  প্রতিবেদন অনুসারে  জানা গিয়েছে,   আমেরিকা-ইরান যুদ্ধ আসন্ন এবং কয়েক সপ্তাহ এই যুদ্ধ স্থায়ী হতে পারে। ইসরায়েলও কয়েক দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে । আরও দাবি করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা আগামী  কয়েক সপ্তাহের মধ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার ৯০ শতাংশ  সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন। আগামী শনিবারের মধ্যে হামলা চালানো হতে পারে।   সূত্রে আরও খবর মিলেছে,   যদি সামরিক অভিযান শুরু হয়, তবে তা সীমিত সময়ের জন্য বা লোক দেখানো হবে না কয়েক। এই লড়াই কয়েক সপ্তাহ স্থায়ী একটি ব্যাপক অভিযান হবে। এই অভিযান গত বছরের জুনে ইসরায়েলি বাহিনীর ১২ দিনের আক্রমণের চেয়ে অনেক বড় হবে । মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,   আমেরিকা ও ইসরায়েল ইরানে যৌথ অভিযান পরিচালনা করতে পারে। 

আরও পড়ুন: সম্পর্ক শেষ, স্বামীর কাছে ফিরব বলতেই প্রেমিকার সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটালেন বিবাহিত প্রেমিক

একাধিক সূত্রে খবর মিলেছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী, ১২টি যুদ্ধজাহাজ, শতাধিক যুদ্ধবিমান এবং অসংখ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে মোতায়েন  করা হয়েছে।  গত কয়েকদিন ধরে, ১৫০ টিরও বেশি মার্কিন সামরিক কার্গো বিমান মধ্যপ্রাচ্যে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের জন্য উড়ে গিয়েছে।  গত ২৪ ঘন্টায়, আমেরিকা মধ্যপ্রাচ্যে  সামরিক শক্তি বৃদ্ধি করছে যার মধ্যে ৫০ টিরও বেশি যুদ্ধবিমান (F-35s, F-22s এবং F-16s সহ) মধ্যপ্রাচ্যে উড়ে গিয়েছে। এই বিশাল সামরিক পদক্ষেপ বিশ্বব্যাপী এই  উদ্বেগ বাড়িয়ে তুলেছে যে  ইরানে  যেকোনো সময় একটি বড়, বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে। 

হোয়াইট হাউস সূত্রের খবর,  ইরানের আচরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীরভাবে ক্ষুব্ধ। একজন  শীর্ষ মার্কিন উপদেষ্টা দাবি করেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। পেন্টাগনের কিছু কর্মকর্তা এখনও ইরানকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র  বর্জন করার জন্য সমস্ত বিকল্প খোলা রয়েছে।  

 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ