আমেরিকাজুড়ে তাণ্ডব চালাবে তুষারঝড়

ঝড় কম করেও তিন ঘণ্টা স্থায়ী হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুষারঝড়ের দাপট দেখতে চলেছে আমেরিকা। শনিবার রাত থেকে ঝড় শুরু হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, তুষারঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ম্যারিল্যান্ড। নিউ ইংল্যান্ড থেকে ভার্জিনিয়া-এই বিস্তীর্ণ এলাকাও তুষারঝড়ের কবলে পড়তে চলেছে।

আবহাওয়া দফতর থেকে জারি পূর্বভাসে বলা হয়েছে, ভয়াবহ তুষারঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৫ মাইল। ঝড় কম করেও তিন ঘণ্টা স্থায়ী হবে। তুষারঝড়ের ফলে রাস্তায় এক থেকে দু ফুট পর্যন্ত বরফ জমতে পারে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিই ইংল্যান্ড, মধ্য অতলান্তিকের উপকূলীয় অঞ্চল।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাসাচুসেটসে বাতাসের গতিবেগ থাকবে ৭০ মাইল প্রতিঘণ্টা। নিউ ইয়র্ক, কানেক্টিকাটে তুষারঝড়ের গতিবেগ থাকবে যথাক্রমে ৪৫ মাইল প্রতিঘণ্টা এবং ৫৫ মাইল প্রতিঘণ্টা। পূর্ব পেনসিলভানিয়ায় বাতাসের গতিবেগ থাকবে ৩৫ মাইল প্রতি ঘণ্টা। রাস্তায় বরফ জমতে পারে চার থেকে ১১ ইঞ্চি।

ভয়াবহ তুষারঝড়ের সাক্ষী হতে চলেছে ওয়াশিংটন ডিসি। রাস্তায় এক থেকে তিন ইঞ্চি বরফ জমতে পারে। ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনাতেও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, প্রবল শৈত্যপ্রবাহের জেরে কেন্টাকিতে দু হাজার বিমান বাতিল করা হয়েছে। সিএনএনের আবহাওয়া বিশেষজ্ঞ ব্যান্ডন মিলার জানিয়েছে, এখনও পর্যন্ত যে উপগ্রহচিত্রে যে ছবি ধরা পড়েছে, তার প্রেক্ষিতে বলা যেতে পারে, সাম্প্রতিক অতীতের সব তুষারঝড়কে ছাপিয়ে যাবে। অস্বাভাবিক হারে শুরু হবে পারদপতন। পূর্বাভাসের প্রেক্ষিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ছুটি বাতিল করা হয়েছে।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের