মার্কিন সংসদেও তালিবানি রাজ! সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার নারী সারা ম্যাকব্রাইড। এদিকে কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার কোনো ট্রান্সজেন্ডার নারী যাতে ব্যবহার করতে না পারেন, সে জন্য প্রতিনিধি পরিষদে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন নিম্নকক্ষের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। চলতি মাসের শুরুর দিকে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন সারা। তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন। নভেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সহকর্মীদের কাছ থেকে সারা উষ্ণ অভিনন্দন পাননি।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ন্যান্সি মেস। তাঁর প্রস্তাবে ক্যাপিটলে (কংগ্রেস ভবন)নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধ রয়েছে। ন্যান্সি মেসের আনা এই প্রস্তাবে সমর্থন করেছিলেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।

এক বিবৃতিতে মাইক জনসন জানিয়েছেন, ক্যাপিটলে(কংগ্রেস ভবন), প্রতিনিধি পরিষদের ভবনগুলোতে থাকা সব একক-লিঙ্গভিত্তিক অবকাঠামো—যেমন শৌচাগার, পোশাক বদলানোর কক্ষ, লকার রুমের মতো জায়গাগুলো জৈবিক লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত রয়েছে।

এই নিয়ে বুধবার(২০ নভেম্বর)সারা জানিয়েছেন, যে নিয়ম করা হবে, তা তিনি মেনে চলবেন। এমনকি তাঁর ব্যক্তিগত দ্বিমত থাকলেও তিনি তা মেনে চলবেন।

এর আগে সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি মেস সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন,‘জন্মগতভাবে যাঁরা পুরুষ, তাঁদের কোনো স্থান নারীদের ব্যক্তিগত পরিসরে নেই।এটাই চূড়ান্ত কথা।’

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে