বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত তীব্র হয়েছে। দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার পর ফের মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। আমেরিকার এই আগ্রাসনের যোগ্য জবাব দিতে এবার বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার পঞ্চম নৌবহরের প্রধান সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

হামালা চালানোর পাশাপাশি, ইরান হুশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা এই আক্রমণের ঝাঁজ অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও মারাত্মক আঘাত হানা হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনের মার্কিন ঘাঁটিতে এই সফল ড্রোন হামলা চলানোর দাবি করেছে।  আইআরজিসি কড়া ভাষার বিবৃতিতে স্পষ্ট করেছে যে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা বজায় রয়েছে। সেই সঙ্গেই জানিয়েছে, আমেরিকার যেকোনও ধরনের নতুন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তারা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে। আইআরজিসি নিশ্চিত করেছে যে, আমেরিকা দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। সেই হামলায় সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি জলের ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

আরও পড়ুন:  নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানের একটি বিমানঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে আমেরিকার সামরিক কর্মীরা অবস্থান করেন। তাদের ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিটিতে থাকা এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করেছে। অন্যদিকে, বাহরাইন ইরানের এই হামলার কথা নিশ্চিত করেছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রক জনগণকে শান্ত থাকতে ও নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার