নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় বহুবার বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ বিশ্বের প্রভাবশালী নেতাদেরও জনপ্রিয়তার দৌড়ে পিছনে ফেলেছেন তিনি। এবার জনপ্রিয়তার পাশাপাশি ইতিহাসের পাতাতেও নিজের নাম আরও উজ্জ্বল করলেন। জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের তালিকায় যুক্ত করলেন নিজের নাম ।   

টানা প্রধানমন্ত্রিত্বের নিরিখে তিনি ভেঙে দিয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড। ২০১৪ সালের ২৬ মে নরেন্দ্র মোদি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং এখন পর্যন্ত টানা ৪,৩৯৯ দিন এই পদে অধিষ্ঠিত আছেন। এর মাধ্যমে তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর গড়া ৪,৩৯৮ দিনের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। সেই সঙ্গেই নরেন্দ্র মোদি বর্তমানে দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। মোদি প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন। স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর নেহেরু একটানা ৪,৩৯৭ দিন, অর্থাৎ ১২ বছর ১৪ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী মোদি দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার ক্ষেত্রে নেহেরুর সেই রেকর্ডটি ভেঙে দেন। 

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা-পরবর্তী খণ্ডিত ভারতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। নরেন্দ্র মোদি এই স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন এবং একটি উন্নত ভারতের ভিত্তি স্থাপন করেছেন। সেই সঙ্গেই একবিংশ শতাব্দীর ভারতকে একটি বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।  জানিয়ে রাখা ভাল, সরকারের ১২ বছর পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার গৌরব উদযাপন উপলক্ষে বুধবার দিল্লিতে  এনডিএ-এর একটি বৈঠক হবে। প্রধানমন্ত্রী মোদিসহ বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এনডিএ-র সব শরিক দলেরই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। 

 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা