অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার জেরে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের এমনই কড়া নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। মধ্যপ্রাচ্যে ক্রমশ অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয়রা যেন পরিস্থিতির দিকে নজর রাখেন এবং যত দ্রুত সম্ভব নিরাপদ উপায়ে দেশ ছাড়ার ব্যবস্থা নেয়। একইসঙ্গে যাঁরা এখনও ইরানে রয়েছেন, তাঁদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পডুন: ‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

এই সতর্কতার নেপথ্যে রয়েছে ইজরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান। সোমবার ভোরে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। জানা গিয়েছে, হামলার পর রাজধানী তেহরান- সহ ইসফাহান, তাবরিজ এবং কারাজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের সামরিক পরিকাঠামোকেই লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান। 

আরও পড়ুনঃ রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

হামলার পর নিরাপত্তার স্বার্থে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড