‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। তাঁর গ্রেফতারির পরেই ফলতায় তৃণমূলের পার্টি অফিসে আছড়ে পড়ল জনরোষ। সোমবার সাধারণ মানুষ সেখানে চড়াও হন। পার্টি অফিস খুলতেই সেখান থেকে উদ্ধার হল বিপুল ত্রাণ সামগ্রী। বিপর্যয়ের সময় যেগুলো দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেগুলোই এই পার্টি অফিসে জমা করা হয়েছিল।

সোমবার সকালে নেপাল সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জাহাঙ্গির খান। নেপালেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে। সেখানে বাড়ি ভাড়া করে পরিবারকে নিয়ে থাকতে শুরু করেছিলেন। সন্তানদের আগেই নেপালের স্কুলে ভর্তি করিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এদিন তিনি ধরা পড়তেই ফলতাবাসীরা চড়াও হন পার্টি অফিসে। সেখানে বস্তা বস্তা ভর্তি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। কম্বল থেকে শুরু করে ত্রিপল মজুত করে রাখা হয়েছিল। সেগুলোই উদ্ধার করা হয়েছে সোমবার। ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি পার্টি অফিসের ফ্যান-লাইটও খুলে নিয়ে যাওয়া হয়েছে। চেয়ার-টেবিলও পার্টি অফিস থেকে নিয়ে গিয়েছেন স্থানীয়রা। 

আরও পড়ুন-নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ 

ফলতাতে একসময় জাহাঙ্গিরের দাপটে মানুষ আতঙ্কে থাকত। ভোট দিতেও যেতে পারতেন না। ভোট কেন্দ্র থেকে ট্র্যাক করা হতো। নির্দেশ মতো ভোট না দিলে অত্যাচার চালাত জাহাঙ্গির বাহিনী। এবার বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছিল ফলতায়। তারপর পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জাহাঙ্গির খান নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপর থেকেই পালিয়ে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে সোমবার রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েছেন জাহাঙ্গির। তারপরেই ফলতায় তৃণমূলের পার্টি অফিসে চড়াও হন স্থানীয়রা। 

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?