মেয়ে-জামাই-পুত্রবধূ-নাতিসহ মৃত্যু খামেনেইয়ের, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু  হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এই খবর স্বীকার  করেছে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা  রবিবার সকালে খামেনেইয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফেও বিবৃতি দিয়ে খামেনেইয়ের মারা যাওয়ার কথা জানানো হয়েছে । খামেনেইয়ের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

ইরানের ঘোষণার আগেই আয়াতোল্লা আলি খামেনেইয়ের  মৃত্যুর কথা জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’  

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনেই দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় । এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করে ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

 প্রসঙ্গত, শনিবার   ইরানের উপর হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করে ইরানও। এই হামলায়  ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এমনটাই সূত্রের খবর।  নিহতদেড় মধ্যে খামেনেই সহ আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর। শুধু তাই নয় ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতার মেয়ে, জামাই ও নাতির নিহত হওয়ার খবর  মিলেছে। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার