দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাকিস্তানের সঙ্গে পারিবারিক চুক্তির জন্য ট্রাম্প ভারতের সঙ্গে বন্ধুত্ব বিসর্জন দিয়েছেন’ , বিস্ফোরক মার্কিন কূতনীতিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকার ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। তবে এর পিছনে ট্রাম্পের গভীর ব্যক্তিগত স্বার্থ রয়েছে।মার্কিন প্রশাসনের প্রবীন কূটনীতিকরা এখন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে স্পষ্টভাবে কথা বলতে শুরু করেছেন। প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে তাঁর পরিবারের ব্যবসায়িক চুক্তি প্রচারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।

প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইনজীবী সুলিভান একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এই সময় সুলিভান বলেন,কয়েক দশক ধরে, দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে, আমেরিকা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য কাজ করে আসছে। ভারত এমন একটি দেশ যার সঙ্গে আমাদের প্রযুক্তি, প্রতিভা, অর্থনীতি এবং চিনের কৌশলগত প্রবণতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ফ্রন্টে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ককে একপাশে সরিয়ে রেখেছেন কারণ পাকিস্তান ট্রাম্প পরিবারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে চায়। এটি একটি বড় কৌশলগত ধাক্কা কারণ একটি শক্তিশালী ভারত-মার্কিন অংশীদারিত্ব আমাদের স্বার্থ রক্ষা করে।”  প্রসঙ্গত, ইসলামাবাদ কেবল ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেনি, বরং নতুন পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলে ট্রাম্পের পরিবার এবং ঘনিষ্ঠদেরও অন্তর্ভুক্ত করেছে।

পহেলগাঁও হামলার মাত্র দিনকয়েক পর ট্রাম্প পরিবার সমর্থিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। সুলিভান সহ বহু বিশেষজ্ঞ ট্রাম্প পরিবারের পাকিস্তানি ব্যবসায় জড়িত  থাকার বিষয়টি তাদের পাকিস্তানের প্রতি ঝোঁকের সঙ্গে যুক্ত করেছেন।

ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি সম্পর্কে সুলিভান বলেন, “যদি আমাদের মিত্ররা এই সিদ্ধান্তে পৌঁছায় যে তারা কোনওভাবেই আমাদের বিশ্বাস করতে পারবে না, তাহলে তা আমেরিকান জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থের অনুকূলে হবে না। ভারতের সঙ্গে যা ঘটছে তা বিশ্বজুড়ে আমাদের সকল সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর সরাসরি এবং ব্যাপক প্রভাব ফেলবে।”

গত ২৬ এপ্রিল পাকিস্তান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল (ডব্লিউএলএফ) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এমন একটি কোম্পানি যেখানে ট্রাম্পের পরিবারের, যার মধ্যে তার ছেলে এরিক এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনারও রয়েছেন। তাদের ৬০% শেয়ার রয়েছে।

ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল একটি বিকেন্দ্রীভূত অর্থ প্রকল্প এবং ২০২৪ সালে প্রতিষ্ঠিত একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি। পাকিস্তান সরকার ক্রিপ্টো মুদ্রায় লেনদেন বৈধ করার ইঙ্গিত দেওয়ার পরপরই এই চুক্তিটি হয়েছে। এই চুক্তির পরে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের পাকিস্তানে অর্থ উপার্জনের পথ খুলে যাবে।

আর একজন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আবারও ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে ট্রাম্পের নীতিগুলি আবারও ভারতকে রাশিয়ার পক্ষে যেতে বাধ্য করেছে। বোল্টনের কথায়, পশ্চিমা বিশ্ব কয়েক দশক ধরে ভারতকে সোভিয়েত ইউনিয়ন/রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াই সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করেছে। চিনের হুমকি সম্পর্কে ভারতকে সতর্ক করেছে। ডোনাল্ড ট্রাম্প তার ধ্বংসাত্মক শুল্ক নীতির মাধ্যমে কয়েক দশকের প্রচেষ্টা নষ্ট করে করে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ