কর ফাঁকির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

পাশাপাশি ট্রাম্পের সংস্থার প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যালেন উইজেলবার্গকে পাঁচ বছরের জেলের সাজা শোনানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দীর্ঘদিন ধরে কর ফাঁকি দেওয়ার অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন দুটি সংস্থাকে ১৬ লক্ষ ডলার জরিমানা করেছে ম্যানহাটন অপরাধ আদালত। ভারতীয় মুদ্রায় যা ১৩ কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি ট্রাম্পের সংস্থার প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যালেন উইজেলবার্গকে পাঁচ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।  তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তাঁর পারিবারিক ব্যবসায়িক সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি ও আধিকারিকদের ঘুষ দেওয়ার মতো মনগড়া অভিযোগ আনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বজুড়েই ব্যবসা চালাচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন। মূলত আবাসন, হোটেল, গলফ কোর্সের ব্যবসা পরিচালনা করে থাকে সংস্থাটি। দীর্ঘদিন ধরেই ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ক্ষতিপূরণ অঙ্ক’ গোপন করার অভিযোগ উঠেছে। ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশনের বিরুদ্ধে কর ফাঁকির ১৭টি অভিযোগে মামলাও দায়ের হয়েছিল। গত ৬ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটন অপরাধ আদালতের বিচারক জুয়ান মারচান কর ফাঁকির অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করেন। চলতি বছরের ৩ জানুয়ারি মামলার চূড়ান্ত রায় দেওয়ার কথা ঘোষণাও করেছিলেন। পরে তা পিছিয়ে দেন।

এদিন রায় দিতে গিয়ে ম্যানহাটন অপরাধ আদালতের বিচারক জুয়ান মারচান বলেছেন, ‘অস‍ৎ উদ্দেশ্য নিয়েই দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে চলেছে মালিকানাধীন ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন। আর ওই কাজের অন্যতম হোতা ছিলেন প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কর্মী তথা প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যালেন উইজেলবার্গ।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা