জঙ্গিদের ‘গডফাদার’ পাকিস্তানি সেনাপ্রধানকে নিষিদ্ধের দাবি উঠল মার্কিন সংসদে

আমেরিকায় জঙ্গিদের 'গডফাদার' তথা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকায় জঙ্গিদের ‘গডফাদার’ তথা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও কারাদণ্ড দেওয়ার অভিযোগে পাকিস্তানি সেনাপ্রধানকে নিষিদ্ধের দাবি উঠেছে মার্কিন সংসদে। মুনিরকে নিষিদ্ধ এবং পিটিআই প্রধান ইমরান খানের মুক্তি দাবি করে দুই মার্কিন আইনপ্রণেতা একটি বিল পেশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম হিলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেস ম্যান জো উইলসন এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জিমি প্যানেটা ‘পাকিস্তান ডেমোক্র্যাসি অ্যাক্ট’-এর প্রস্তাব রেখেছেন। উভয় দলের আইনপ্রণেতাদের দেওয়া বিলে জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের অন্যায়ভাবে নির্যাতন এবং কারাদণ্ডে ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গ্লোবাল ম্যাগনিটস্কি রাইটস অ্যাকাউন্টেবিলি টি অ্যাক্টের অধীনে, পাকিস্তানের সামরিক প্রধানের উপর ১৮০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তিনি আর আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। আমেরিকান ভিসার জন্যেও অযোগ্য হবেন। বিলে আরও বলা হয়েছে, পাকিস্তানে সামরিক শাসন এখনও অব্যাহত রয়েছে। যদি পাকিস্তানে সামরিক শাসনের অবসান হয়, বেসামরিক নেতৃত্বাধীন গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়, এবং ভুলভাবে আটক সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়, তাহলে রাষ্ট্রপতি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে, বিলের প্রেক্ষিতে সেই ক্ষমতা তাঁর আছে। বিলটিকে পিটিআই প্রধান ইমরান খানকে অন্যায়ভাবে রাজনৈতিক বন্দী বানানোর জন্যে পাকিস্তানি সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এবং এই প্রসঙ্গে ইমরান খান আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং তাঁদের মুক্তি দেওয়ার জন্যে পাকিস্তানের সামরিক নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করার দাবি করেছেন।

২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানের সরকারকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই তাঁর বিরুদ্ধে ডজন খানেক মামলা দায়ের করা হয়। এবং তাঁকে ২০২৩ সালে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তা বিশিষ্ট আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ইমরান খানের দলের মতে, তাঁর বিরুদ্ধে প্রায় ২০০ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে কিছুতে তিনি জামিন পেয়েছেন। কিছুতে দোষী সাব্যস্ত হয়েছেন। এবং কিছুতে তাঁর বিচার চলছে। 

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?