ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প প্রশাসনের আমলে ভয়েস অফ আমেরিকা প্রায় ৫০০ কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই সংবাদ সংস্থাটি কে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছিল। এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভয়েস অফ আমেরিকার বিরুদ্ধে।

জানা গিয়েছে, সংবাদমাধ্যমটির মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেখ এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কে কমাবে সংস্থার কার্যকারিতা বৃদ্ধি করবে পাশাপাশি মার্কিনকর্তাদের অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে। তাদের সংস্থার কর্মচারীদের ইউনিয়নের পক্ষ থেকে এই পদক্ষেপকে মেনে নেওয়া হয়নি। অবৈধ আখ্যা দেওয়া হয়েছে তাঁকে।

সূত্রের খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচার মোকাবিলা করতে তৈরি হয়েছিল ভয়েস অব আমেরিকা। এতদিন আগে তৈরি হওয়া সংবাদমাধ্যমটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে । প্রায় ৫৩২টি পদ সরিয়ে দেওয়া হবে। তার বেশিরভাগই ভয়েস অব আমেরিকার। এই পদগুলো সরিয়ে দেওয়ার পর মাত্র ১০৮জন কর্মী থাকবেন। তাঁদের নিয়ে এখন কাজ চলবে বলে জানা গিয়েছে। গত জুন মাসেই জানানো হয়েছিল, প্রায় ৬৩৯ কর্মীকে ছাঁটাই কর হবে। কিন্তু কাগজপত্রে কিছু ভুল থাকার কারণে ওই সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করা হয়েছিল। কিছু কর্মী এই ছাঁটাই যাতে না হয়, তারজন্য মামলা করেছিলেন।

কর্মচারীদের একাংশ অবশ্য ভয়েস অব আমেরিকা যাতে বন্ধ না হয়ে যায়, তারজন্য মামলাটি করেছিলেন। তারা এক বিবৃতিতে বলেন,  লেকের ধারাবাহিক আক্রমণ অত্যন্ত ঘৃণ্য। আদালতেই প্রকাশ পাবে, এই সংস্থাকে ভেঙে দিতে পরিকল্পনা করা হয়েছে কিনা। আইনের মাধ্যমে লড়াই জারি থাকবে। মূলত, এই সংস্থার বেশিরভাগ সাংবাজিক মার্চ থেকে সরকারি ছুটিতে রয়েছেন। তবে ইজরায়েল-ইরান যুদ্ধের সময় কিছু পরাসি সাংবাদিককে কাজে ডাকা হয়েছিল। এছাড়া কিউবা সম্প্রচার বিভাগে কর্মরত সাংবাদিকদের ওপর এই ছাঁটাই প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে। টেলিভিশন, রেডিও, জিডিটাল মাধ্যম মিলিয়ে প্রায় ৫০টি ভাষায় সংবাদ সম্প্রচার করে ভয়েস অব আমেরিকা।

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

‘তারক মেহতা’য় অভিনয়ের স্বপ্ন নিয়ে ৯০০ কিমি ভ্রমণ, শেষে পুলিশের জালে ১৬ বছরের কিশোর

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানান বেকারির মতো মুচমুচে নোনতা কাজু বিস্কুট

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অহংকারই কেরিয়ার ধ্বংসের কারণ’, রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক তেজ সাপ্রু

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে