প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও আমেরিকার সামরিক অভিযানে একটি নৌযানে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে এই অভিযান চালানো হয়।

মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে লক্ষ্যবস্তু নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। শুক্রবার পরিচালিত এই অভিযানে নৌযানটিতে সরাসরি হামলা চালানো হয়। তবে সংশ্লিষ্ট কোনো নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের নাম প্রকাশ করা হয়নি। নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলেও জানানো হয়েছে।মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক মাধ্যম এক্স-এ একটি ১৬ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে, যেখানে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন একাধিক প্রাণঘাতী অভিযান পরিচালনার তথ্য সামনে এসেছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন নৌযানগুলোর ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের অভিযানে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছএছ তবে এই ধরনের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে এর বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর