ট্রাম্পের কারণে ইউএস ওপেনের ফাইনাল আধ ঘন্টা দেরিতে শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি ইউএস ওপেনের ফাইনাল। প্রায় ৩০ মিনিট দেরি করে শুরু হয়েছে খেলা। তার অন্য়তম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, অতিরিক্ত কড়াকড়ি হওয়ার কারণে বহু দর্শক মাঠেই ঢুকতে পারেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি দেখতে গিয়েই খেলা শুরু হতে দেরি হয়েছে। ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। সিনারকে হারিয়ে জয় পেয়েছে আলকারাজ। তাঁদের এই খেলার শুরু থেকেই সমস্যা।প্রসিডেন্ট হিসেবে প্রথমবার ইউএস ওপেন ফাইনাল দেখতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে অতিরিক্ত নিরাপত্তার বিষয় রাখা হয়েছিল। অতিরিক্ত নিরাপত্তার কারণেই অনেক দর্শক যেমন খেলার মাঠে ঢুকতে পারেননি, তেমন খেলা শুরু হতেও ৩০ মিনিট দেরি হয়েছে। ট্রাম্পের দিনটা খুব ভাল যায়নি।

জানা গিয়েছে, এই খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টো। কিন্তু ট্রাম্পের জন্য ৩০ মিনিট পিছিয়ে যায় খেলা। পরে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে অবং দর্শকদের আসনে পর্যাপ্ত সুযোগ করে দিতেই খেলা দেরিতে শুরু হয়েছে। ট্রাম্পের উপস্থিতির কারণে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছিল। দর্শকের প্রবেশের জন্য খোলা ছিল মাত্র একটি দরজা। সেটি দিয়ে দর্শকদের প্রবেশ করানো হয় বিমানবন্দর পর্যায়ের স্ক্যানিংয়ের মাধ্যমে। এতে সময় লাগায় স্টেডিয়ামের বাইরে টিকিট নেওয়া দর্শকের ভিড় তৈরি হয়। খেলা শুরুর পরেও গ্যালারির অনেক আসন ফাঁকা দেখা গেছে।

ইয়ানিক সিনারের বিরুদ্ধে জয় পেয়েছে কার্লোস আলকারাজ। এই জয়ের পর অন্যরা যখন আনন্দে মাতোয়ারা। যখন একজন অন্য়জনকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন ট্রাম্পকে বিমর্ষ দেখা গিয়েছে। তাঁর সেই ছবি ‘মিম’ হিসেবে ছড়িয়ে পড়েছে। যদিও তাঁর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। এর আগে ২০২৫ সালে ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন তিনি। পরের বছর প্রেসিডেন্ট হওয়ার পর গ্র্যান্ড স্লাম ফাইনাল দেখতে যাননি। এবার ইউএস ওপেন ফাইনাল দেখতা যাওয়ার কথা আগেই জানানো হয়েছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে।

এদিন সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনে জয় পেয়েছে আলকারাজ। খেলার পরে সবাই তাঁদের উঠে দাঁড়িয়ে লম্মান জানান। ট্রাম্প উঠে দাঁড়ালেও তাঁর মুখে হাসির ছিটেফোটাও দেখা যায়নি। বোঝাই যাচ্ছিল, খেলার ফলাফলে খুশি নন তিনি।

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক ট্রেন

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯