‘পালিয়ে যাও নইলে প্রাণে মেরে দেব’ বন্দিমুক্তি নিয়ে হামাসকে ফের হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছিলেন। বরাবরই হামাসদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এর আগে সরাসরি হামাসকে নিকেশ করার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও হামাসদের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানালেন গাজায় আটক ইজরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ধ্বংস হয়ে যাবে গাজা। ‘জাহানাম্মের আগুন’ ভোগ করতে হবে হামাসদের। বন্দিদের মুক্তি দেওয়া না হলে তাদের জীবন নরক বানিয়ে ছাড়বেন।

নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প হামাসদের হুঁশিয়ারি দেন, ‘হামাসদের উৎখাত করতে ইজরায়েলকে সাহায্য করছি আমি। প্রয়োজনীয় সবকিছু ইজরায়েলকে দিচ্ছি।তোমাদের উৎখাত না করা পর্যন্ত ইজরায়েলকে সমর্থন জুগিয়ে যাব। আমি এখনও বলছি বন্দিদের মুক্তি দাও। যাদের মৃতদেহ আটকে রেখেছ পরিজনদের হাতে তা তুলে দাও। না হলে এৎ পরিণতি ভাল হবে না। একজন হামাসও বাঁচবে না।যেখানেই থাকুক সবকটাকে মারব।গাজার মানুষজন ভাল জীবন পাবে। এখনও সময় আছে গাজা ছেড়ে পালিয়ে যাও।’

অবশ্য আমেরিকার বেশ কিছু নীতি রয়েছে।হামাসদের পর ইয়েমেনের হুথিদেরও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। মার্কিন মুলুকের নিয়ম হল কোন দেশকে সন্ত্রাসী তালিকায় রাখার পর সেই দেশের সঙ্গে সমস্ত কুটনৈতিক-রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকী সেই দেশের সঙ্গে কোন যোগাযোগই রাখে না। হামাসদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার পর ট্রাম্প প্রশাসন কোনভাবেই তাদের সঙ্গে সমঝোতায় বসার জন্য যোগাযোগ রাখেন নি। বরং বরাবরই হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে কোন মাথা ব্যাথা নেই আমেরিকার।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি