গাজা ধ্বংসের নীল নকশা চূড়ান্তে বুধে ইজরায়েলে বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ এখন বিশ্বজুড়ে চর্চিত। এই আবহে বুধবার ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা করেছেন। ব্লিঙ্কেন এই মুহূর্তে ইজরায়েলের তেল আভিভে রয়েছেন।

ব্লিঙ্কেন বলেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইজ়রায়েলে আসছেন। ইজ়রায়েল, পশ্চিম এশিয়া এবং সমগ্র বিশ্বের জন্য এটা একটা কঠিন সময়।’’ এমনকি যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় মানুষকে সাহায্য পৌঁছে দিতে ইজরায়েল ও ওয়াশিংটনের পরিকল্পনা হয়েছে। বাইডেন এলেই সেই সাহায্য পৌঁছনোর বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন।

পাশাপাশি ব্লিঙ্কেন জানান বাইডেন আশা করেন, “ইসরায়েলের কাছ থেকে শুনতে হবে যে কীভাবে সাধারণ মানুষকে মৃত্যু থেকে রক্ষা করা যায়। গাজার বেসামরিক লোকদের কাছে এমনভাবে মানবিক সহায়তা প্রদান করা হবে যা হামাসকে উপকৃত করবে না”। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় অন্যান্য দেশ থেকেও গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের পক্ষ নিয়েছে। তবে গাজার পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন বলেই মতপ্রকাশ করছে। সম্প্রতি গাজা দখল নিয়ে ইজরায়েলের পদক্ষেপকে ‘বড় ভুল ’ বলে দাবি করেন বাইডেন। এই পরিস্থিতিতে বাইডেনের ইজরায়েল সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা আন্তর্জাতিক মহলের।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত