ইরান থেকে তেল কেনার অপরাধে ৬ ভারতীয় সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

এবার ইরান প্রদেশের সঙ্গে পেট্রোলিয়াম পণ্য লেনদেনের জন্য ভারতের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এর আওতায় ৬টি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন প্রদেশের সঙ্গে ভারতের মিত্রতা বহুদিনের! নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্ক ভির ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু সেই মিত্রতার আড়ালেই যে, ভারতের জন্যে কঠোর পরিকল্পনা করে রেখেছে ট্রাম্প প্রশাসন, তা কে জানত? বুধবার বিকেলে নিজের অফিসিয়াল সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নরেন্দ্র মোদিকে রামধাক্কা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। শুল্কের পাশাপাশি রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য ভারতের উপর বড় জরিমানাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, তবে এখানেই থেমে নেই ট্রাম্প! এবার ইরান প্রদেশের সঙ্গে পেট্রোলিয়াম পণ্য লেনদেনের জন্য ভারতের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এর আওতায় ৬টি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন। যার মধ্যে রয়েছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেডের মতো দেশের কিছু শীর্ষস্থানীয় পেট্রোকেমিক্যাল সংস্থা। ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল খাতকে লক্ষ্য করে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, নির্বাহী আদেশ (EO) ১৩৮৪৬-এর অধীনে ৬ টি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ভারতীয় সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করার সময়, ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে যে, তারা জেনেশুনে ইরানি পেট্রোলিয়াম পণ্য ক্রয় এবং বিতরণ করেছে, যা ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন। জানা গিয়েছে, আমেরিকার দ্বারা নিষিদ্ধ ভারতীয় সংস্থা কাঞ্চন পলিমারস, যারা তানাইস ট্রেডিং থেকে পলিথিন-সহ ১.৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি এবং ক্রয় করেছে, যার কারণে এটি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত সংস্থা অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড-সহ ভারতের বেশ কয়েকটি সংস্থা ২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি ইরানি সংস্থা থেকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি এবং ক্রয় করেছে।

এদিকে রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড সংস্থা হল একটি ভারত-ভিত্তিক পেট্রোকেমিক্যাল কোম্পানি যা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে মিথানল এবং টলুইন সহ ২২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেডও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ভারতীয় কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত। এরা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে ৪৯ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের টলুইন সহ ইরানি-উত্স পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড জুলাই ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানি থেকে ৫১ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মিথানল সহ ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি এবং সংগ্রহ করেছে। পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড বাব আল বারশা-সহ বেশ কয়েকটি সংস্থা থেকে প্রায় ১৪ মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উৎসযুক্ত পেট্রোকেমিক্যাল যেমন মিথানল আমদানি করেছে। যার শিপিং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছিল।

উল্লেখ্য, বুধবার (৩০ জুলাই) বিকেলে ভারতের উপর শুল্কহার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো গিয়েছে, যা আগামী ১ অগস্ট থেকে কার্যকর হবে। আসলে রাশিয়া এবং চিনের সঙ্গে দিল্লির সম্পর্ক নিয়ে রুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারই সাজা এটি। ভারতীয় সময় অনুসারে, গতকাল বিকেল ৫:৩৯ মিনিট নাগাদ নিজের অফিসিয়াল সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে ট্রাম্প দাবি করেছেন যে, ভারতীয় বাজারেও মার্কিন পণ্যের উপর চড়া শুল্ক চাপানো রয়েছে। সেই কারণে আমেরিকা বাজারেও ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। তিনি পোস্টে শুধু এটাই উল্লেখ করেছেন যে, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা খুব কম হয়েছে তুলনা মুলকভাবে। কারণ ওরা আমাদের থেকে অনেক বেশি শুল্ক নেয়। আর বিশ্বের সেই সমস্ত দেশগুলির তালিকায় পড়ে, যেগুলো আমাদের থেকে বেশি হারে শুল্ক নেয়। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, আর্থিক কোনও সম্পর্ক নেই। এ ছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে। চিনের থেকেও কেনে। এই পরিস্থিতিতে যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ হোক, তখন ভারতের এ সব কাজ আমাদের ভাল লাগছে না। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লেখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ অগস্ট থেকে।” ট্রাম্প এই ২৫% শুল্ক আরোপ করেছেন,ভারতের অটো মোবাইল, অটো যন্ত্রাংশ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, স্মার্টফোন, সৌর মডিউল, সামুদ্রিক পণ্য, রত্ন, গহনা এবং খাদ্য ও কৃষি পণ্যের উপর। তবে ফার্মা, সেমিকন্ডাক্টর এবং প্রয়োজনীয় খনিজ পদার্থগুলিকে শুল্কের বাইরে রাখা হয়েছে। 

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস